পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ভারতের নতুন হাইকমিশনার ঢাকা আসছেন আজ

ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা আজ ঢাকা আসছেন। তিনি ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ শরনের স্থলাভিষিক্ত হচ্ছেন। ঢাকায় দায়িত্ব নেয়ার আগে শ্রিংলা ব্যাংককে হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন।

পেশাদার কূটনীতিক শ্রিংলা ৩০ বছরের কূটনৈতিক জীবনে ভারতের বিদেশ মন্ত্রণালয় (এমইএ) এবং প্যারিস, হ্যানয় ও তেল আবিব মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে মিনিস্টার/কাউন্সিলর, ভিয়েতনামের হো চি মিন সিটিতে এবং দক্ষিণ আফ্রিকার ডারবানে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শ্রিংলা এমইএতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার ও মালদ্বীপ বিষয়ক যুগ্ম-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাতিসংঘে রাজনৈতিক ও সার্ক সংক্রান্ত বিভাগে নেতৃত্ব দিয়েছেন।

দিল্লির সেইন্ট স্টিফেন কলেজ থেকে গ্রাজুয়েশন করেন হর্ষবর্ধন শ্রিংলা। ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেবার আগে ভারতের কর্পোরেট ও পাবলিক সেক্টরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মাল্টিলেটারাল ডিপ্লোমেসি অ্যান্ড কনফ্লিক্ট প্রিভেনশন বিষয়ে পড়াশুনা করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

ভারতের নতুন হাইকমিশনার ঢাকা আসছেন আজ

আপডেট টাইম : ০২:৩১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬