পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড় Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধ ও খাল উদ্ধারে ১০ গ্রামের সভা ও ঝাড়ু মিছিল Logo পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক Logo পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ রোগীকে আর্থিক সহায়তা Logo চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় তোলপাড়, চার পুলিশ প্রত্যাহার Logo ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ Logo লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

‘মেসি’ নাম রাখার উপর নিষেধাজ্ঞা!

বাংলার খবর২৪.কম: 500x350_624c96fee7f9f28c01de1a8a3b6ec0bf_Messi20140911203838ফুটবল বিশ্বে মেসি মানেই সবচেয়ে জ্বলজ্বলে নক্ষত্র। ফুটবলের নমস্য বরপুত্রের নাম মেসি। কিন্তু আর কোনো নবজাতকের নাম মেসি রাখা চলবে না!

আইন পাশ করে মেসি নাম না রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আর্জেন্টিনার রোজারিও শহর প্রশাসন। কিন্তু এমন প্রশাসনিক ফতোয়ায় হতাশ তারকা ফুটবলারের অগণিত ভক্ত-সমর্থক।

চার বারের ব্যালন ডি`অর খেতাব জয়ী লিওনেল মেসির জন্য পাগল অসংখ্য ভক্তদের মন এ খবরে খারাপ না হয়ে যায়! এবার থেকে নক্ষত্র খেলোয়াড়ের নামে নিজের সদ্যজাত সন্তানের নামকরণ করা চলবে না বলে জানিয়ে দিয়েছে মেসির জন্মস্থান আর্জেন্টিনার রোজারিও শহর কর্তৃপক্ষ। তবে নিষেধাজ্ঞাটি শুধু ওই শহরের বাসিন্দাদের জন্যই প্রযোজ্য।

হঠাৎ কী কারণে এমন ফতোয়া জারি করল প্রশাসন? জানা গেছে, কিছু দিন আগে রোজারিও শহরের এক বাসিন্দা তার নবজাতক ছেলের নাম রাখেন মেসি ভ্যারেলা । মূলত ভদ্রলোকের পদবি ভ্যারেলা। তার আগে প্রিয় খেলোয়াড়ের নামের শেষাংশ জুড়ে দেন তিনি। কিন্তু এতে বিরক্ত বোধ করছেন নগরপ্রশাসনের কর্মকর্তারা। তাদের মতে, মেসি একটি পদবি। ভক্তির আতিশয্যে সেটিই নাম হিসেবে ব্যবহার করছেন ফুটবলারের ফ্যানরা। এতে পরবর্তীকালে অহেতুক জটিলতা তৈরি হতে পারে।

নতুন আইন জারি হওয়ায় অবশ্য অত্যন্ত খুশি ভ্যারেলা। কারণ, এর ফলে কিংবদন্তী ফুটবলার ছাড়া শহরে থাকবেন আর মাত্র দুজন মেসি। একজন ফুটবলারপুত্র, অন্যজন তার ভক্তের ছেলে।

তথ্যসূত্র : ইন্ডিয়াটুডে।

Tag :
জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড়

‘মেসি’ নাম রাখার উপর নিষেধাজ্ঞা!

আপডেট টাইম : ০১:৫১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪