অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ

বাংলাদেশ’র গর্বিত ফুটবলার লালমনিরহাটের কৃতি সন্তান মুনকি আক্তার-কে সংবর্ধনা

রশিদুল ইসলাম (নিজস্ব) সংবাদদাতা

সাফ নারী চ্যাম্পিয়নশীপ বিজয়ী লালমনিরহাটের খেলোয়াড় মুনকি আক্তার কে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এর আগে খোলা গাড়ীতে মুনকিকে নিয়ে একটি র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাহবুবুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি জীবন নাহার জেসমিন (জেমি), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আব্দুল হাকিম।

এই ধরনের আয়োজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুনকি বলেন, ‘নারী ফুটবলাররা লালমনিরহাটে পিছিয়ে আছেন। তাদেরকে সহযোগিতা করলে তারা আরো ভাল করতে পারবে।’

এ সময় মুনকি আক্তার তার নিজ উপজেলা পাটগ্রামে একটি মিনি স্টেডিয়াম সহ বিভিন্ন সুযোগ-সুবিধার দাবী জানান। 

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক

বাংলাদেশ’র গর্বিত ফুটবলার লালমনিরহাটের কৃতি সন্তান মুনকি আক্তার-কে সংবর্ধনা

আপডেট টাইম : ০৫:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪