
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী মো. শামসুল হাসান মিয়া। গত ১৯শে জানুয়ারি এ দায়িত্ব গ্রহণ করার আগে তিনি সংস্থাটির সদস্য (কোম্পানি অ্যাফেয়ার্স) পদে ছিলেন। শামসুল হাসান মিয়া ১৯৮০ সালে বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। এরপর তিনি পিডিবির প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
বাংলার খবর ডেস্ক : 


















