অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছে নিউজিল্যান্ড

ডেস্ক: নিউজিল্যান্ডের ওয়েলিংটনে শুক্রবার এক ক্রিকেট ম্যাচে পাকিস্তানের বোলার মোহাম্মদ আমির যখন বোলিং করতে ছুটছিলেন, সেসময় স্টেডিয়ামে একজন ঘোষক লাউড স্পীকারে ক্যাশবাক্স খোলার শব্দ বাজিয়ে দেন। আর তারপরই শুরু হয় বিতর্ক। ইংল্যান্ডের সাথে ২০১০ সালে সিরিজের সময় স্পট ফিক্সিংয়ের জন্য দোষী সাব্যস্ত হওয়ায় তিন মাস জেল এবং পাঁচ বছর নিষিদ্ধ থাকার পর মোঃ আমির সবে ক্রিকেটে ফিরেছেন। নিউজিল্যান্ডের সাথে চলতি সিরিজে তিনি পাকিস্তান দলে রয়েছেন। ফলে আমিরকে খোঁচা দিতেই যে তার বোলিংয়ের সময় লাউড স্পিকারে ক্যাশ বাক্সের শব্দ করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন তোলার কোনও অবকাশ ছিলনা।এ ঘটনায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে পাকিস্তান দলের কাছে দুঃখ প্রকাশ করেছে।নিউজিল্যান্ড ক্রিকেটে বোর্ডের প্রধান নির্বাহি ডেভিড হোয়াইট এই ঘটনাকে “অসঙ্গত এবং অপমানজনক” বলে বর্ণনা করেছেন।”আমি পাকিস্তান টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে ক্ষমা চেয়েছি। তাদেরকে আশ্বস্ত করেছি ভবিষ্যতে এমন আর হবেনা।” ওয়েলিংটনের ওয়েস্টপেক স্টেডিয়ামে পাকিস্তানের সাথে একটি টি২০ ম্যাচের সময় ক্যাশবাক্সের শব্দ বাজিয়েছিলেন প্রখ্যাত ক্রিকেট ভাষ্যকার মার্ক ম্যাকলোড। তাকে সাবধান করা হয়েছে। তবে তিনি নিজে দুঃখপ্রকাশ করেছেন কিনা তা জানা যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছে নিউজিল্যান্ড

আপডেট টাইম : ০৩:২৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০১৬