পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

বাংলাদেশসহ ৭ দেশের শান্তিরক্ষীর বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক: সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষার দায়িত্বে নিযুক্ত বাংলাদেশসহ সাতটি দেশের সেনা সদস্যরা বিভিন্ন সময়ে সে দেশের শিশুদের যৌন নির্যাতন করেছে। ২০১৪ সালে সংঘটিত এই অপরাধের বিষয়টি কয়েক সপ্তাহ আগে নিশ্চিতভাবে জানা গেছে।

নিউইয়র্কে গতকাল শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরে এক আবেগঘন সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন এই সংস্থার অন্যতম সহকারী মহাসচিব এন্থনি ব্যানবারি।

যৌন নির্যাতনের শিকার বিভিন্ন শিশুর অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে জাতিসংঘ এই তথ্য প্রকাশ করে। বাংলাদেশ ছাড়া অভিযুক্ত অন্য দেশ গুলি হলো: ফ্রান্স, জর্জিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, নাইজার, সেনেগাল এবং অন্য আরেকটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ।

উল্লেখ্য, গৃহযুদ্ধ বিধ্বস্ত আফ্রিকার এই দেশটিতে শান্তি রক্ষায় সহায়তা দিতে ২০১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৭০০ সেনা মোতায়েন করা হয়। সে বছর সেপ্টেম্বর মাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করলে শান্তিরক্ষার দায়িত্ব ইইউর হাত থেকে জাতিসংঘের হাতে হস্তান্তর করা হয়। সেনা সদস্য ও পুলিশসহ জাতিসংঘের এই মিশনে মোতায়েন করা শান্তিরক্ষীর সংখ্যা প্রায় ১৩ হাজার। ৫০ টিরও বেশি দেশের সেনা ও পুলিশসদস্য এই বাহিনীতে রয়েছে।

শুক্রবারের সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এন্থনি ব্যানবারি। তিনি বলেন, জাতিসংঘের জন্য শান্তিরক্ষায় নিয়োজিত ব্যক্তিরা এমন জঘন্য কাজ করতে পারে, তা ভাবা যায় না। তিনি আশ্বাস দেন, ক্ষতিগ্রস্ত শিশুদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হবে। দায়বদ্ধতা ও সুবিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। জানা গেছে, নির্যাতিত শিশুদের মধ্যে বালক ও বালিকা রয়েছে ,যাদের বয়স ১০ থেকে ১৪ মধ্যে।

এদিকে জেনেভায় এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দায়বদ্ধতার অভাব ও সংশ্লিষ্ট দেশগুলো প্রতিকারমূলক ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণেই বারবার এমন ঘটনা ঘটে চলেছে বলে তিনি জানান। বেশ কিছুদিন থেকেই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষী সদস্যদের বিরুদ্ধে যৌন নির্যাতনের কথা শোনা গেলেও এই প্রথমবারের মতো জাতিসংঘের কোনো কর্মকর্তা প্রকাশ্যে অপরাধী সেনা সদস্যদের দেশের নাম প্রকাশ করলেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ সেনাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগ তোলার পর গত বছর আগস্টে মহাসচিব বান কি-মুন সেখানে জাতিসংঘ মিশনের প্রধান বাবাকার গাইয়ে-কে বরখাস্ত করেন।

উল্লেখ্য, জাতিসংঘের নিয়ম অনুসারে, অপরাধী হিসাবে চিহ্নিত শান্তিরক্ষী সেনা বা পুলিশ সদস্যকে যার যার দেশে বিচারের সম্মুখীন করার নিয়ম রয়েছে। অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রেই সেনা পাঠানো দেশগুলো যথাযথ বিচারের বদলে পুরো বিষয়টি ধামাচাপা দিয়ে থাকে।

জাতিসংঘ সদর দপ্তরে কর্মরত বাংলাদেশের সেনা ও পুলিশ সদস্যদের সঙ্গে এ ব্যাপারে কথা বলার চেষ্টা হলেও তাঁরা কোনো মন্তব্য করেননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ

বাংলাদেশসহ ৭ দেশের শান্তিরক্ষীর বিরুদ্ধে অভিযোগ

আপডেট টাইম : ০৩:৫৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬