অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

ঢাকা: জয়ের লক্ষ্যে নিয়ে প্রতিপক্ষ দল নামিবিয়ার মুখোমুখি হয়েছে টাইগাররা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

কক্সবাজারে আজকের ম্যাচটিতে জয়ের ব্যাপারে আশাবাদী দুই দলই।

আগের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তাদের বিশ্বকাপ স্বপ্ন শেষ করে দিয়েছে নামিবিয়া। সেই নামিবিয়াই বাংলাদেশের প্রতিপক্ষ।

জিতলেই বাংলাদেশ ‘এ’ গ্র“পে চ্যাম্পিয়ন হবে। তাই ম্যাচটাকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছে মিরাজের দল।

গুরুত্বের সঙ্গে না নিয়ে উপায়ও নেই অবশ্য। কোয়ার্টার ফাইনালে ‘এ’ গ্র“প চ্যাম্পিয়ন খেলবে নেপালের বিপক্ষে।

অন্যদিকে এই গ্র“পের রানার্স আপরা মুখোমুখি হবে ভারতের। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ তাই নামিবিয়াকে হারাতে মরিয়া।

বাংলাদেশের অধিনায়ক মেহদি হাসান মিরাজ নামিবিয়ার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না। গতকাল তিনি বলেছিলেন, ‘কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেও নামিবিয়া ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচ জিতলে আমরা কোয়ার্টার ফাইনালে নেপালকে পাব। তাহলে সেমিফাইনালে ওঠা কিছুটা সহজ হবে আমাদের জন্য।’

গ্র“প পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে শুভসূচনা করেছিল। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারানোয় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে স্বাগতিকদের।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা

আপডেট টাইম : ০৩:৪৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০১৬