পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

রংপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রংপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী জয় বাস্করের (২৮) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

জয় বাস্কর নগরীর নিউ জুম্মাপাড়া এলাকার সুইপার কলোনির শুভ্র রায় হরিজনের ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সকালে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী চাঁদনী রায়কে (২২) গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন স্বামী জয় বাস্কর। এ ঘটনায় ওইদিনেই নিহত চাঁদনীর মা তারা রানী বাদী হয়ে জয় বাস্করকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। প্রায় ৩ বছর মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে এর রায় ঘোষণা করা হয়।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌশলী অ্যাডভোকেট ফারুক মো. রেয়াজুল করিম। অপরদিকে আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সবুক্তগীন।

রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সবুক্তগীন বলেন, তার মক্কেলের প্রতি অবিচার করা হয়েছে। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

রংপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ০৪:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০১৬