পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

রাত জেগে কাজ করার সুফল!

ঢাকা: একটা মানুষ একটানা সাত না ঘুমিয়ে কাটালে মৃত্যু অনিবার্য। এ কারণে সুস্থভাবে বেঁচে থাকতে হলে রাতে নিয়মিত ঘুম দরকার।

এখন প্রশ্ন হলো ঘুমটা কি রাতেই হতে হবে? আগে মানুষ কিন্তু এমনটাই ভাবতো। কিন্তু অন্তর্জালের যুগে এসে মানুষের জীবনের রুটিনই বদলে গেছে। বেশিরভাগ মানুষ এখন পেঁচার মতো নিশাচর। রাত জেগে কাজ করতে পছন্দ করে।

এটাকে অনেকেই এমনকি ডাক্তাররা ক্ষতিকর বলে মনে করলেও এই রাতজাগা পাখিদের কিন্তু বিশেষ বৈশিষ্ট্য থাকে। আর সেটা ইতিবাচকই।

স্বভাবগতভাবে রাত জাগা মানুষের বুদ্ধিমত্তা রাতে ঘুমানো মানুষের চেয়ে তুলনামূলক বেশি।! এরা অনেক জটিল সমস্যার ত্বরিৎ সমাধান দিতে পারে।

এছাড়া আগের যুগে মানুষ রাতে অনেক সময় ঘুমাতো। কিন্তু এখনকার মানুষ রাতে কম ঘুমায়। রাতের বেশিরভাগ অংশ জেগে কাটায়। দেখা গেছে, এই মানুষদের জ্ঞানবুদ্ধি আগের সেই যুগের মানুষের চেয়ে বেশি।

কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টার গবেষকরা দেখিয়েছেন, যারা সকাল সকাল ঘুম থেকে ওঠেন তাদের শক্তি সারাদিন একই রকম থাকে। কিন্তু ১০/১২ ঘণ্টার পর তাদের মস্তিষ্ক ঝিমিয়ে পড়ে। অথচ রাত জাগা মানুষের শক্তির মাত্রা রাতে অনেক বেড়ে যায়।

মিলানের ক্যাথলিক ইউনিভার্সিটি অব দ্য স্যাকরেড হার্টের এক গবেষণায় দেখা গেছে, রাত জাগা মানুষরা অনেক সমস্যার সৃজনশীল এবং উদ্ভাবনী সমাধান খুঁজে বের করতে পারদর্শী।

বেলজিয়ামের ইউনিভার্সিটি অব লিজের ২০০৯ সালের এক গবেষণায় দেখা যায়, যারা সকাল সকাল ঘুম থেকে ওঠেন, ওঠার সাড়ে দশ ঘণ্টা পরে তাদের মস্তিষ্কের ক্রিয়াকলাপ ধীর হয়ে যায়। কিন্তু যারা রাত জাগেন তাদের মস্তিষ্ক তুলনামূলকভাবে সক্রিয় থাকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

রাত জেগে কাজ করার সুফল!

আপডেট টাইম : ০৪:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০১৬