পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চলে গেলেন ফিফার দুই যুগের সভাপতি

ডেস্ক : ফিফার ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল সভাপতি ছিলেন জুলে রিমে। একসময় ফুটবল বিশ্বকাপ ট্রফিটাই দেওয়া হতো তাঁর নামে। রিমে ৩৩ বছর ধরে ফিফা প্রধানের দায়িত্ব পালন করেছেন। তাঁর পর দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বছর এই দায়িত্বে ছিলেন জোয়াও হ্যাভেলাঞ্জ।

১০০ বছর বয়সী হ্যাভেলাঞ্জ ব্রাজিলে মারা গেছেন। শুধু ফুটবল নয়, বিশ্ব ক্রীড়াঙ্গনেই অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। ব্রাজিলকে ২০১৪ বিশ্বকাপ ও ২০১৬ অলিম্পিক আয়োজনের সুযোগ এনে দিতে সবচেয়ে বড় ভূমিকা ছিল তাঁর। অলিম্পিক চলার সময়েই রিওর একটি হাসপাতালে মারা গেলেন হ্যাভেলাঞ্জ।

১৯৭৪ থেকে ১৯৯৮ পর্যন্ত ফিফা প্রধানের দায়িত্ব সামলেছেন। তাঁর পরেই দায়িত্বে আসেন সেপ ব্ল্যাটার। ব্ল্যাটার যুগের শেষ প্রান্তে ফুটবলে ঘুষ-দুর্নীতি কেলেঙ্কারির অন্ধকার এক অধ্যায় বেরিয়ে আসে। হ্যাভেলাঞ্জও এর থেকে বাঁচতে পারেননি। তাঁর বিরুদ্ধেও তদন্ত চলছিল। এখন তো জাগতিক এসব ব্যাপারের ঊর্ধ্বেই চলে গেলেন হ্যাভেলাঞ্জ।

১৯৬৩ থেকে ২০১১ পর্যন্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যও ছিলেন তিনি।

ফুটবলে তাঁর অবদান অবশ্য অস্বীকার করার কোনো উপায় নেই। তাঁর সময়েই বিশ্বকাপ ১৬ থেকে ৩২ দলে উন্নীত হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চলে গেলেন ফিফার দুই যুগের সভাপতি

আপডেট টাইম : ০৪:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০১৬