পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মেসি ফিরে আসার কারণ

ডেস্ক : অবসর ভেঙে লিওনেল মেসি আর্জেন্টাইন দলে ফিরেছেন। এটা এখন পুরনো খবর নিশ্চয়ই। কিন্তু কী কারণে দেশের জার্সিতে ফেরার ঘোষণা দিলেন ফুটবল জাদুকর। এটা মেসি ভক্তদের অজানা থাকারই কখা। এবার সেই কারণটিই বললেন আর্জেন্টিনার কোচ এগার্ডো বাউজা।

বুধবার সনি ইএসপিএনকে দেয়া এক সাক্ষাতকারে বাউজা বললেন, ‘আমি তাকে প্রভাবিত করার কোনো চেষ্টাই করিনি। কেবল ফুটবল নিয়ে আলাপ করেছি। দুই ঘণ্টার মতো আলোচনায় আমি একটা কথাই বলেছি নির্বোধদের সমালোচনায় কান না দিতে।’

তবে মেসির ফেরার ব্যাপারেও কিছুটা আলোচনা হয়েছে এমনটি উল্লেখ করে বাউজা বলেন, ‘মেসির ফেরা নিয়ে কিছু আলোচনা করেছি। আমি ওকে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে ও দেশের হয়েও কিছু অর্জন করার কথা বলেছি।’

এর আগে মেসিকে বুঝিয়ে ফেরানোর লক্ষ্যে গত ১১ আগস্ট বার্সার ঘরে পা রাখেন আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজার। তার দুই দিনের মাথায় অবসর ভেঙে দলে ফেরার ঘোষণা দেন মেসি।

এদিকে সেপ্টেম্বরে ১ তারিখ উরুগুয়ে ও ৬ তারিখ ভেনিজুয়েলার সাথে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসির সাথে দলে বাউজা রেখেছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোকেও। তবে বাদ দিয়েছেন গঞ্জালো হিগুয়াইনকে।

গত কোপা কাপের ফাইনালে চিলির কাছে পেনাল্টিতে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ওই ম্যাচে পেনাল্টিও মিস করেন মেসি। আর তারপরেই এল মেসির জাতীয় দল থেকে অবসরের ঘোষণা

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মেসি ফিরে আসার কারণ

আপডেট টাইম : ০১:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬