পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সবচেয়ে নোংরা ছয়টি জিনিস

ডেস্ক : টাকা সবারই দরকার৷ অথচ টাকা কিন্তু খুবই নোংরা৷ এমন জিনিস আরো আছে, যেগুলো খুব নোংরা এবং সে কারণে জীবাণুতেও ভরা৷ প্রত্যেকটি জিনিসই পরিষ্কার রাখা দরকার৷ এসব স্পর্শ করার পর হাত না ধু’লে বিপদ হতে পারে৷

স্মার্টফোন
ফোন, বিশেষ করে স্মার্টফোন ছাড়া এখন জীবনই যেন অচল৷ বিজ্ঞানীরা বলছেন, ব্যবহৃত স্মার্টফোন টয়লেটের চেয়েও নোংরা৷ কখনো কখনো নাকি টয়লেটের চেয়ে অন্তত দশগুণ ব্যাকটিরিয়া থাকে স্মার্টফোনে৷ হাফিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনেও বলা হয়েছে এই কথা৷ সুতরাং সবারই উচিত মোবাইলে অ্যান্টিব্যাকটিরিয়াল কোটিং ব্যবহার করা কিংবা প্রতিদিন অন্তত একবার ‘অ্যান্টিব্যাকটিরিয়াল ওয়াইপস’ দিয়ে মোবাইলটি পরিষ্কার করা৷

ইয়ারফোন
ইয়ারফোন বা ইয়ারবাডসের ব্যবহারও দিনদিন বাড়ছে৷ কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের বড় একটা অংশই কানে এ ধরনের যন্ত্র লাগিয়ে গান শুনতে ভালোবাসে৷ অনেকে ফোনে কথাও বলে ইয়ারফোন কানে গুঁজে৷ এই বস্তুটিতেও কিন্তু ব্যাকটিরিয়া গিজগিজ করে৷ সুতরাং তা নিয়মিত পরিষ্কার করা অত্যাবশ্যক৷ পুরোনো টুথব্রাশ দিয়ে প্রথমে বাইরের ধুলা বিদায় করে তারপর গরম পানিতে ভিজানো নরম কাপড় দিয়ে মুছে নিলেই এটি বেশ পরিষ্কার হয়ে যায়৷

কম্পিউটার কি-বোর্ড এবং মাউস
কাজ থামিয়ে এক্ষুনি আপনার কম্পিউটারের কি-বোর্ড আর মাউসটা একটু দেখুন৷ দু’টোতেই কত ময়লা জমেছে, তা খালিচোখেই বুঝতে পারছেন তো? বিজ্ঞানীরা বলছেন, টয়লেটের চেয়ে পাঁচগুণ ব্যাকটিরিয়া থাকে কি-বোর্ড এবং মাউসে৷ তাই ভ্যাকুয়াম ক্লিনারের পাইপের সামনের অংশটি খুলে পাইপটি ওপরে ধরে এগুলোর ভেতরের ধুলা পরিষ্কার করা যেতে পারে৷ তারপর অবশ্যই অ্যান্টিব্যাকটিরিয়াল ওয়াইপস দিয়ে কি-বোর্ড আর মাউস মুছে নেয়া উচিত৷

গাড়ির স্টিয়ারিং
গাড়ির স্টিয়ারিংও প্রতিদিনই পরিষ্কার করা উচিত, কেননা, এটাও ব্যাকটিরিয়ার আদর্শ ‘বিচরণভূমি’৷

টুথব্রাশ
টুথব্রাশ দাঁত পরিষ্কার করে, কিন্তু টুথব্রাশ পরিষ্কার করে কে? আসলে খুব কম মানুষই টুথব্রাশ পরিষ্কার করে৷ অথচ টয়লেট থেকে জীবাণু সহজেই এতে আশ্রয় নিতে পারে বলে এটা পরিষ্কার রাখা আরো বেশি দরকার৷

শপিং ব্যাগ
বারবার ব্যবহার করা যায় এমন শপিং ব্যাগগুলোও পরিষ্কার না করলে সেই ব্যাগে যখন যা কিনে আনবেন, তা-ই জীবাণুযুক্ত হবে৷ সুতরাং শপিং ব্যাগও নিয়মিত পরিষ্কার করুন৷

টাকা
টাকার চেয়ে দরকারি অথচ বিপজ্জনক জিনিস পৃথিবীতে বোধহয় দ্বিতীয়টি নেই৷ বিপজ্জনক, কারণ, টাকা খুব দ্রুত হাতে হাতে বিভিন্ন স্থান, বিভিন্ন পরিবেশে ঘুরে বেড়ায়৷ কিন্তু টাকা তো পরিষ্কার করা যাবে না, তাই পরামর্শ- টাকা ধরার পরই হাত ধুয়ে ফেলুন এবং নিজের ডেবিটটি কার্ড ব্যবহার করে টাকার স্পর্শ যতটা সম্ভব এড়িয়ে চলুন৷

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সবচেয়ে নোংরা ছয়টি জিনিস

আপডেট টাইম : ০৭:৫৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬