পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মেসির সঙ্গে নতুন চুক্তি

ডেস্ক : স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে। তবে, এখন থেকেই মেসির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আলোচনা করছে ক্যাম্প ন্যু ক্লাবটি।

বার্সেলোনা প্রেসিডেন্ট যোসেফ মারিয়া বার্তোমেউ বলেছেন, নতুন চুক্তির ব্যাপারে মেসির সঙ্গে আমাদের আলোচনা চলছে। আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তিতে সই করা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।

তিনি আরও বলেন, মেসি বিশ্বের সেরা ফুটবলার। বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হতে এখনও দুই বছর বাকি। কিন্তু চুক্তি নবায়নের ব্যাপারে আমরা তার সঙ্গে কথা বলছি। কারণ, আমরা চাই সে এখানেই নিয়মিত খেলুক।

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এখন মেসিকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন তিনি। তবে, তিনি আর্জেন্টিনা দলের সঙ্গেই থাকবেন। ম্যাচের আগে অবস্থা বুঝে তাকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

কোপা আমেরিকার ট্রফি হারার বেদনা ভুলে চলতি মৌসুমে দারুণ সূচনা করেছেন লিওনেল মেসি। স্প্যানিশ সুপার কাপ জেতার পর লা লিগার প্রথম দুই ম্যাচেও জয় পেয়েছে তার দল বার্সেলোনা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মেসির সঙ্গে নতুন চুক্তি

আপডেট টাইম : ০২:৪৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬