পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কারা ফটক থেকে রাজশাহী জামায়াতের আমির ফের গ্রেপ্তার

রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. আবুল হাসেমকে কারা ফটক থেকে আবার গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাবার পরপরই তাকে আটক করা হয়।

এছাড়া জামায়াতের আরো তিন নেতাকর্মীসহ ৩৭ জনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। ওই তিনজন হলেন- নগরীর শ্যামপুর নতুনপাড়া এলাকার রায়হানুল ইসলাম ও বদিউজ্জামান এবং বাখরাবাজ এলাকার পারভেজ আলী।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চলে। দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা আটজন, শাহমখদুম থানা সাতজন এবং ডিবি পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৫ জন মাদকসেবী ও অন্যান্য মামলার আসামি এবং চারজন জামায়াতের নেতাকর্মী।

ড. আবুল হাসেমকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। বুধবার রাতে তিনি জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসছিলেন। এ সময় কারা ফটকে ডিবি পুলিশের একটি দল তাকে আবার গ্রেপ্তার করে। বাকি জামায়াত কর্মীদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পরে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ৩৮ জনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কারা ফটক থেকে রাজশাহী জামায়াতের আমির ফের গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬