অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

চুয়াডাঙ্গায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে ক্লিনিকে হামলা ভাংচুর

বাংলার খবর২৪.কমwpid-banglarkhabar24-banner.png.png, চুয়াডাঙ্গা : ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় একটি প্রাইভেট ক্লিনিকে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে রোগীর স্বজনরা। শনিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কের দেশ ক্লিনিকে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জুগিরহুদা গ্রামের সাথী নামে এক গৃহবধূ দেশ ক্লিনিকে ভর্তি হয়ে তার গলার টনসিল অপারেশন করেন। এরপর ওই ক্লিনিকের অপারেশন থিয়েটারেই তার মৃত্যু হয়।
রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার কারণে অপারেশন থিয়েটারেই রোগী মারা গেলে ওই ক্লিনিকের মালিক আশা কৌশলে এ্যাম্বুলেন্সে রোগীকে রাজশাহী নেওয়ার নাটক করেন। পথিমধ্যে রোগীর স্বজনদের রোগীর মৃত্যুর খবর জানানো হয়।
এদিকে, এ ঘটনার জের ধরে শনিবার সকাল ১১টার দিকে রোগীর স্বজনরা দেশ ক্লিনিকে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় ক্লিনিকে থাকা অন্য রোগী ও রোগীর স্বজনরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রোগীর স্বজনরা পালিয়ে যায়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

চুয়াডাঙ্গায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে ক্লিনিকে হামলা ভাংচুর

আপডেট টাইম : ০২:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৪