অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

গরুর মাংস খেয়েছি, আবার খাব; কোথাও লেখা নাই গরু খাওয়া যাবে না : মমতা

দিল্লির কেরালা ভবনে গরুর মাংস রাখার অভিযোগে দিল্লি পুলিশের তল্লাশি অভিযানের বিপক্ষে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানী দিল্লীতে কেরল সরকার পরিচালিত কেরলা ভবনে গরুর মাংস রাখার অভিযোগে তল্লাশি চালায় পুলিশ। যদিও তল্লাশি অভিযানে গরুর মাংস খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনার প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ জানিয়েছে। একদিকে যেমন কেরল সরকারের তরফে প্রতিবাদ জানানো হয়েছে, অন্যদিকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি কটাক্ষ করে টুইট করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটার বার্তায় জানিয়েছেন, দিল্লি পুলিশের আচরণ মৌলিক স্বাধীনতায় হস্তক্ষেপ করার সামিল।দিল্লিতে আম আদমি পার্টি পরিচালিত সরকার থাকলেও, দিল্লি পুলিশ সরাসরি ভারত সরকারের দ্বারা পরিচালিত হয়।তিনি বলেন ‘আমি হিন্দু, গরুর মাংস খেয়েছি, আবার খাব’।হিন্দু ধর্মের কোথাও লেখা নাই যে, গরু খাওয়া যাবে না।

এ ঘটনা প্রকাশ্যে আসার পর প্রতিবাদে মুখর হয়েছে ভারতের বামপন্থী দলগুলোও। সিপিএম’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, পুলিশ ‘নীতি পুলিশ’র ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

গরুর মাংস খেয়েছি, আবার খাব; কোথাও লেখা নাই গরু খাওয়া যাবে না : মমতা

আপডেট টাইম : ০৩:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬