পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

অন্তর্বাস বিতর্কে….

ডেস্ক : ক্যাটরিনা কাইফের আসন্ন ছবি ‘বার বার দেখো’-র দু’টো দৃশ্য বাদ দেয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। সেই দৃশ্য দু’টিতে মহিলাদের অন্তর্বাস দেখা গেছে। তা নাকি অশালীন। সেন্সর বোর্ডের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে ব্রা না পরে নিজের ছবি পোস্ট করলেন প্রিয়া মালিক।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, “Because wearing a visible #bra would be indecent. #FreeTheNipple.”

এছাড়া তিনি লেখেন, দৃশ্যে ক্যাটরিনার ব্রা দেখা গিয়েছিল তাই ছবি থেকে দৃশ্য বাদ দিতে বলে সেন্সর বোর্ড। আসলে নারীদের অন্তর্বাস তো আর “সংস্কারি” নয়, তাই এটা ছাড়া থাকাই ভালো।

অন্তর্বাসের দৃশ্যে কাঁচি চালানোর প্রসঙ্গে ছবির টিমের একজন সদস্য বলেন, এমন একটা যুগে তারা বাস করছেন না যেখানে অন্তর্বাস নিয়ে প্রকাশ্যে কথা বলা যাবে না। ১৯৯৫ সালে শাহরুখ-কাজল অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-তে ব্রা দেখানো হয়েছিল। এছাড়া, বার বার দেখোর পরিচালক নিত্যা মেহেরা নিজেই একজন নারী। যদি মনে করা হয়, নারীদের অন্তর্বাস দেখিয়ে তিনি ছবিতে বাড়তি অনুভূতি জাগাতে চেয়েছেন সেটা গ্রহণযোগ্য নয়।

ছবির একটি দৃশ্যে বিখ্যাত কমিক পর্ণ চরিত্র সবিতা ভাবির কথা বলা হয়েছিল। সেই দৃশ্যেও কাঁচি চালাতে বলে সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের মতে কোনও পর্ন চরিত্রের নাম ব্যবহার করা যাবে না ছবির মধ্যে। ছবির দুটো দৃশ্য বাদ দিয়ে ছবিটিকে U/A সার্টিফিকেট দিয়েছে বোর্ড।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

অন্তর্বাস বিতর্কে….

আপডেট টাইম : ০৩:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬