পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

রাজা ভুমিবলের মৃত্যুতে থাইল্যান্ডে বছরব্যাপী শোক

ডেস্ক: রাজা ভূমিবল আদুলায়াদেজের মৃত্যুতে থাইল্যান্ডে এক বছরের জন্য আনুষ্ঠানিক শোক ঘোষণা করেছে দেশটির সরকার।
শুক্রবার (১৪ অক্টোবর) সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি আগামী ৩০ দিন দেশটির পতাকা অর্ধনমিত করে রাখা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
দেশটির শোকার্ত মানুষ কালো পোশাক পরে রাস্তায় জড়ো হচ্ছেন। শোক পালনে সব ধরনের সিনেমা দেখা, কনসার্ট এবং খেলার ইভেন্টগুলো স্থগিত করা হয়েছে।
সংবাদমাধ্যমগুলোর শোক:
ভুমিবলের মৃত্যুতে বিশেষ শোক জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। শোকের প্রতীক কালো দিয়ে সেজেছে সংবাদমাধ্যমগুলোর হোমপেজ। সেখানে পরিবেশিত হচ্ছে রাজাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন। এছাড়া দেশটির টেলিভিশন চ্যালেনগুলোও নানা অনুষ্ঠান প্রচারের মধ্যদিয়ে রাজার মৃত্যুতে শোক জানাচ্ছে।

১৯৪৬ সালে রাজ সিংহাসনে আরোহণ করা ভুমিবল বিশ্বের সবচেয়ে বেশি সময়ের অধিষ্ঠিত রাজা। ৭০ বছর ধরে তিনি রাজার দায়িত্ব পালন করেন। থাইল্যান্ডে সবার কাছে শ্রদ্ধাভাজন ভূমিবল দেশটিতে চলমান রাজনৈতিক সংকট সমাধানে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দেশটির রাজধানী ব্যাংককের সিরিরাজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাজার মৃত্যু হয়। ৭ বছরেরও বেশি সময় ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন থাই রাজা ভুমিবল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

রাজা ভুমিবলের মৃত্যুতে থাইল্যান্ডে বছরব্যাপী শোক

আপডেট টাইম : ০২:৩১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০১৬