পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ছাতকের কংক্রিট স্লীপার কারখানা ৫ মাস ধরে বন্ধ

বাংলার খবর২৪.কমindex_51410, সুনামগঞ্জ : বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রনাধীন দেশের একমাত্র স্লীপার উৎপাদনকারী প্রতিষ্ঠান সুনামগঞ্জের শিল্পনগরী খ্যাত ছাতক উপজেলায় অবস্থিত কংক্রিট স্লীপার কারখানাটি পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। কাঁচামাল সংকট ও সরবরাহ কম থাকার অজুহাতে গত ২০ মার্চ থেকে সাময়িকভাবে কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এতে কারখানা সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীসহ প্রায় তিন শতাধিক ব্যক্তি বেকার হয়ে মানবেতর দিনযাপন করছেন। দেশের বিভিন্ন এলাকায় প্রাইভেটভাবে গড়ে উঠা একাধিক স্লীপার কারখানা চালুর কারণে রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার আশংকা করছেন স্থানীয়রা।

এদিকে, স্লীপার তৈরির প্রধান কাঁচামাল হাইটেনশন স্টিল রড ও এমসিআই ইনসার্ট স্টিল পাত ভারত থেকে আমদানি করা হতো। এছাড়া ছাতক সিমেন্ট কারখানার স্পেশাল ডায়মন্ড ব্রান্ড সিমেন্ট, ভোলাগঞ্জের পাথর ও বালু দিয়ে উচ্চ মানসম্পন্ন কংক্রিট স্লীপার এখানে উৎপাদিত হয়।

সূত্র জানায়, প্রতিষ্ঠার ২৬ বছরের মধ্যে একাধিকবার কাঁচামাল সংকটের কারণে এটি বন্ধ হলেও বর্তমানে একই সংকটে কারখানাটি বন্ধ রাখা হয়েছে।

কারখানার উপ-সহকারি প্রকৌশলী কবিরুল আলম শীর্ষ নিউজকে জানান, কাঁচামাল সংকটের কারণে কারখানাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কবে নাগাদ কারখানাটি চালু করা হবে তা জানাতে পারেননি তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ছাতকের কংক্রিট স্লীপার কারখানা ৫ মাস ধরে বন্ধ

আপডেট টাইম : ১০:৪৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৪