অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বেনাপোলে আগাম খেজুর গাছ কাটার ধুম

বেনাপোল : যশোরের যশ খেজুরের রস। যশোরের রস ও গুড়ের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। শীত শুরু না হতেই শরতের শুরুতেই যশোরের শার্শা বেনাপোলে আগাম খেজুর গাছ কাটার ধুম পড়েছে। গাছিরা ব্যাস্ত সময় পার করছেন গাছ তোলা ও ঝোড়ায়। আগাম রস ও গুড় বিক্রি করে লাভবান হবেন আশা চাষীদের উপকৃত হচ্ছেন গাছিরা। বেনাপোলে বানিজ্যিক ভাবে বেড়েছে খেজুর গাছের চাষ।

উপজেলায় ৩৫হাজার খেজুর গাছ রয়েছে। তিন বছরের ব্যাবধানে গাছ বেড়েছে দ্বিগুন। বেনাপোল রামচন্দ্রপুর, নাভারন,কায়বা,উলাশি ও জিরেন গাছা পল্লীতে বানিজ্যিক ভাবে শুরু হয়েছে খেজুর গাছের চাষ। পতিত জমি ও রাস্তার পাশে করছেন খেজুর চাষ। বাড়ছে সবুজ অরন্য পরিবেশের রক্ষা হচ্ছে ভারসম্য। রস গুড় ও পাটালির দাম ভাল পাওয়ায় চষীদের মধ্যে বাড়ছে আগ্রহ এমনটাই জানান চাষীরা। এক ভাড় খেজুরের রস বিক্রি হয় দেড়শ থেকে দুইশত টাকায়। গুড় ও পাটালির দামও কেজি প্রতি একশবিশ থেকে ১৬০টাকা।

বেনাপোল রামচন্দ্র পুর গ্রামের গাছি ইস্ররাফিল হোসেন বলেন,চাছা তোলা ৪০টাকা। আগাম গাছে লাভ বেশী তাই তিনি প্রতিদিন কাটছেন ৫ থেকে ৬০টি গাছ। উপার্যন হচ্ছে ভাল। খেজুর গাছ চাষী শার্শার ফরিদ উদ্দিন বলেন-আগাম রস ও গুড়ে দাম পাওয়া যায় ভাল। লাভ ও হয় বেশী তাই তিনি আগাম গাছ কাটছেন। লাগাচ্ছেন চারা গাছ।

শার্শা উপজেলার ১৮৩টি গ্রামে মাঠে ঘাটে সড়কের পাশে ও পতিত জমিতে লাগানো হচ্ছে খেজুর গাছ। বাড়ছে চাষী ও গাছি লাভবান হচ্ছেন তারা। ধান পাট আখ ও সবজি চাষে লোকসান হওয়ায় অধিক লাভের আশায় খেজুর গাছ চাষ করছেন চাষীরা।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার বলেন আর ১৫দিন পর্ইে শুরু হবে খেজুর রস ও গুড় সংগ্রহ। প্রস্ততি নিচ্ছেন চাষী ও গাছিরা। খেজুরের রস থেকে তৈরী সুস্বাদু পাটালি ও গুড়ের সুখ্যাতি বাড়ছে দিন দিন। এ সুনাম অব্যাহত থাকবে আশা এলাকার খেজুর গাছ চাষী ও ব্যাবসায়িদের। তিনি বলেন গত তিন বছরের ব্যাবধানে খেজুর গাছের সংখ্যা বেড়েছে দ্বিগুন লাভবান হচ্ছেন চাষী।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বেনাপোলে আগাম খেজুর গাছ কাটার ধুম

আপডেট টাইম : ০২:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬