পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

ফলাফল মানি না : যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, ভাংচুর

জনসাধারণের রায় বলছে, হিলারি ক্লিন্টন নয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই সিদ্ধান্ত মানতে রাজি নন মার্কিন নাগরিকদের একাংশই। একেবারে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। চলছে ভাঙচুরের ঘটনাও।
চূড়ান্ত ফলঘোষণার কিছুক্ষণের মধ্যেই, ক্যালিফোর্নিয়ার রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। স্লোগান ওঠে, ‘‌ট্রাম্পকে আমরা প্রেসিডেন্ট হিসাবে চাই না।’‌ পোর্টল্যান্ডের পরিস্থিতি আরো খারাপ। সেখানে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকায় আগুন লাগানোর অভিযোগ উঠেছে হিলারির সমর্থকদের বিরুদ্ধে। রাস্তার সিসিটিভি ফুটেজেও উত্তেজিত জনতার ভাংচুর এবং পতাকা পোড়ানোর দৃশ্য ধরা পড়েছে। এরই মধ্যে বার্কলেতে একটি ট্রাম্পবিরোধী মিছিলের কারণে প্রচুর যানজটের সৃষ্টি হয়। সেখানে পথদুর্ঘটনায় এক প্রতিবাদী যুবক গুরুতর আহতও হয়েছে। বাদ যায়নি সান দিয়েগো, সান ফ্রানসিস্কোর মতো শহরগুলোও। পরিস্থিতি মোকাবিলায় পথে নামতে হয়েছে ‌পুলিশকে। বাদ যায়নি হোয়াইট হাউসের চত্বরও। বিক্ষোভে সবচেয়ে সক্রিয় ছিলেন ছাত্রছাত্রীরা। হোয়াইট হাউসের সামনে তাদের সরাতে একেবারে হিমসিম খেতে হয়েছে তাদের।
বিক্ষোভ দেখাতে এসেছিলেন ওরেগন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মার্গারেটা গিবসন। তিনি বলেছেন, ‘‌ট্রাম্পের মতো একজন বিকৃত মানসিকতার ব্যক্তি হোয়াইট হাউসে ক্ষমতায় আসছেন। বিষয়টায় আমি পুরোপুরি আতঙ্কিত। এরকম প্রেসিডেন্ট আমরা চাই না।’‌
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছেন ছাত্রছাত্রীরা।‌

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

ফলাফল মানি না : যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, ভাংচুর

আপডেট টাইম : ০৩:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০১৬