পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

মোদি ২৫ কোটি রুপি ঘুষ নিয়েছেন : কেজরিওয়াল

ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ সেই মোদিই গুজরাটের মূখ্যমন্ত্রী থাকাকালে আদিত্য বিরলা গ্রুপের কাছ থেকে ২০১৩ সালের ১৫ অক্টোবর ২৫ কোটি রুপি ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেন আম আদমি পার্টির নেতা ও দিল্লির মুখ্যমুন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

মঙ্গলবার দিল্লিতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল নিয়ে একদিনের একটি বিশেষ সংসদ অধিবেশন ডাকা হয়। ওই অধিবেশনে তিনি মোদির বিরুদ্ধে এই অভিযোগ করে তিনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘কর্পোরেটদের বন্ধু’ বলেও আখ্যায়িত করেন।

এ সময় কেজরিওয়াল আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে বলেই বড় বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে কখনও অভিযানে যায় না আয়কর বিভাগ। শুধু দুর্নীতি তাড়ানোর নামে গরিবদের ভোগান্তি বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, আয়কর বিভাগ সে সময়ে আদিত্য বিরলা গ্রুপের প্রেসিডেন্ট সুবেন্দু অমিতাভের বাসায় অভিযান চালায়। তারা সেখান থেকে ব্লাকবেরি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করে তাতে তল্লাশি করে। এ সময় ল্যাপটপে ২০১২ সালের ১৬ নভেম্বর এন্ট্রি করা গুজরাটের মুখ্যমন্ত্রীকে ঘুষ দেয়ার তথ্যও পান।

কেজরিওয়াল আরও বলেন, এটিই স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ঘটনা যে, ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর নাম কালো টাকা লেনদেনে জড়িয়েছে। তাই নোট বাতিলে গরিবের দুর্ভোগ এড়াতে সরাসরি রাষ্ট্রপতি প্রণব মুখ্যার্জির হস্তক্ষেপও কামনা করেন। এবং দুর্নীতি ঠেকানোর জন্য যদি ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করেন। তবে পুরনো রুপি বদলাতে সময় বেধে দেয়া হয়েছে।

এদিকে পুরনো রুপি বদলাতে গিয়ে দেশটিতে চলছে হুলস্থূল কাণ্ড। বহু সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। এ নিয়ে ক্ষমতাসীনরা বিরোধী রাজনৈতিক দলের তোপের মুখে পড়েছেন।সূত্র: খবর এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

মোদি ২৫ কোটি রুপি ঘুষ নিয়েছেন : কেজরিওয়াল

আপডেট টাইম : ০৩:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬