অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

উসমান খাজার সেঞ্চুরিতে জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

ডেস্ক: হোবার্ট টেস্টে ইনিংস পরাজয়ের ক্ষত কাটবে কত দিনে অস্ট্রেলিয়ার, সেটা সঠিকভাবে কেউ বলতে পারবে না। তবে অ্যাডিলেডে এসে ঘুরে দাঁড়িয়েছে অসিরা। উসমান খাজার ব্যাটে দক্ষিণ আফ্রিকাকে ভালোই জবাব দিতে শুরু করেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়াল ৬ উইকেট হারিয়ে ৩০৭। প্রথম ইনিংসে লিড ৪৮ রানের।

অ্যাডিলেডে প্রথম দিনই এক কথায় চমক দেখিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। ৯ উইকেটে ২৫৯ রানেই ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন তিনি। নিজে অপরাজিত ছিলেন ১১৮ রানে। তবুও এত কম রানে এভাবে তার ইনিংস ঘোষণা করা দেখে সবাই অবাকই হয়েছে বৈকি। তবে, প্রথম দিন শেষ বিকেলে অস্ট্রেলিয়ার একটি কিংবা দুটি উইকেট তুলে নেয়ার লোভেই যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন সেটা বোঝা গিয়েছে প্রোটিয়াদের আগ্রাসী মনোভাব দেখেই।

তবে প্রোটিয়া অধিনায়কের আশায় গুড়ে বালি। কারণ, প্রথম দিন শেষ বিকেলে তো অস্ট্রেলিয়ার উইকেট তুলে নিতে পারেইনি, দ্বিতীয় দিন সকালে শুরুর ধাক্কা দিতে পারলেও শেষে নিজেদের ভালোই গুছিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন (আজ) সকালেই অভিষিক্ত ম্যাট রেনশ এবং ডেভিড ওয়ার্নারকে ৩৭ রানের মধ্যে ফিরিয়ে দেন প্রোটিয়া পেসার কাইল অ্যাবোট।

এরপরই ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। অধিনায়ক স্টিভেন স্মিথ আর উসমান খাজা মিলে গড়েন ১৩৭ রানের জুটি। ১১৩ বলে ৫৯ রান করে আউট হয়ে যান স্মিথ। এরপর অভিষিক্ত পিটার হ্যান্ডসকবকে নিয়ে জুটি বাধেন উসমান খাজা। এই জুটিতে উঠলো ৯৯ রান। ৭৮ বলে ৫৪ রান করে আউট হন হ্যান্ডসকব।

এরপর দ্রুত আরেক অভিষিক্ত ম্যাডিনসন এবং উইকেটরক্ষক ম্যাথ্যু ওয়েডকে হারায় অস্ট্রেলিয়া। যদিও এরই মধ্যে ক্যারিয়ারে ৫ম সেঞ্চুরি তুলে নেন উসমান খাজা। দ্বিতীয় দিন শেষে তিনি অপরাজিত রয়েছেন ২৮৫ বল খেলে ১৩৮ রান করে। তার সঙ্গে উইকেটে রয়েছেন ১৬ রান নিয়ে মিচেল স্টার্ক। আর অস্ট্রেলিয়ার রান ৬ উইকেট ৩০৭। ৪৮ রানের লিড নিয়ে ফেলেছে স্বাগতিকরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

উসমান খাজার সেঞ্চুরিতে জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

আপডেট টাইম : ০৩:৫৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬