অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময়

‘আমি এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান আছি, থাকবো’

বাংলার খবর২৪.কম index_51565, ঝালকাঠি : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করে আগামী নির্বাচনে আমরা ১৫১ আসন নিয়ে সরকার গঠন করবো। জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নাই। আমি যতদিন আছি দলে বিভক্তি থাকবেনা। আমি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয়পার্টির চেয়ারম্যান আছি, ভবিষ্যতেও থাকবো। সবাইকে এটা মনে রাখতে হবে। আমি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমি যতদিন বেঁচে আছি জাতীয় পার্টি ধরে রাখবো।’

সোমবার দুপুরে ঝালকাঠি জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জাতীয় পার্টি যদি আবার ক্ষমতায় আসতে পারে, তাহলে মানুষ আবার শান্তিতে ঘুমাতে পারবে। আবার উন্নয়ন হবে, প্রশাসনে দলীয়করণ থাকবে না। আর এজন্য জাতীয় পার্টিকে আর একবার ভোট দিয়ে দেশের ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

দুপুর ১২টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত এ সম্মেলনে অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

পরে বজলুর রহমানকে সভাপতি এবং মাহবুব হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০৫ সদস্যের ঝালকাঠি জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করেন এরশাদ।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

‘আমি এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান আছি, থাকবো’

আপডেট টাইম : ০২:১৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪