পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের। Logo বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি Logo আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার Logo ঢাকা ১৭ আসনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশকে কাঁধে নিয়ে আগামী ১৩ তারিখ নতুন সূর্য উঠবে – ডা. শফিকুর রহমান Logo এ নির্বাচন বেইমানদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: ডা. শফিকুর রহমান Logo পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ Logo বাউফলে রাতে মাইকিং ও শোডাউন: হাতপাখার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন Logo ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ!

নাব্যতা সংকটে বরিশালে লঞ্চ চলাচল ব্যাহত

শীতের আবহ আসতে না আসতেই দক্ষিণাঞ্চল তথা বরিশাল অঞ্চলের নদীগুলোতে দেখা দিয়েছে নাব্যতা সংকট। বরিশাল নৌবন্দর সংলগ্ন কীর্তনখোলায় নাব্যতা সংকটে দেখা দিয়েছে।

ভাটার সময় নৌবন্দরের যাত্রীবাহী লঞ্চের পন্টুনের আশপাশে পানির গভীরতা ৬/৭ ফুটে নেমে আসে। ফলে দূরপাল্লা রুটের লঞ্চের তলদেশ ডুবোচরে আটকে যাচ্ছে।

সবশেষ শনিবার রাতে সুরভী-৯ লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে বরিশাল নৌবন্দরের পন্টুন ত্যাগ করার সময় ডুবোচরে আটকে যায়। ফলে লঞ্চটি নির্ধারিত সময়ের একঘণ্টা পরে রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বরিশাল বিআইডব্লিউটিএ কর্মকর্তারা পন্টুন এলাকায় নাব্যতা সংকটের কথা স্বীকার করে বলেছেন, নাব্যতা ফিরিয়ে আনতে খনন করার জন্য সব প্রস্ততি সম্পন্ন হয়েছে। দু’এক দিনের মধ্যে বন্দরের যাত্রীবাহী লঞ্চের পন্টুন এলাকায় খনন কাজ শুরু করা হবে।

সুরভী-৯ লঞ্চের সুপারভাইজার আ. রব মিয়া জানান, ৫ শতাধিক যাত্রী নিয়ে তাদের লঞ্চটি শনিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কিন্ত তখন ভাটা থাকায় নদীতে পানি কমে যাওয়ায় লঞ্চের তলদেশ আটকে যায়। ফলে লঞ্চটি পন্টুন ত্যাগ করতে পারেনি। পরে অন্য একটি কার্গো জাহাজের মাধ্যমে ধাক্কা দিয়ে রাত সাড়ে ১০টায় লঞ্চটি মুক্ত করার তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

আ. রব মিয়া জানান, বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলার জন্য নদীতে কমপক্ষে ৬ ফুট গভীর পানির প্রয়োজন। বরিশাল নৌবন্দরের পন্টুন এলাকায় ভাটার সময় ওই পরিমাণ পানি থাকে না। ফলে যাত্রীবোঝাই লঞ্চের তলদেশ চরে আটকে যায়।

বিআইডব্লিউটিএর নদী বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল্লাহ রোববার বিকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জানান, এবার শুষ্ক মৌসুমের শুরুতেই ঢাকা-বরিশাল নৌপথের ৪টি পয়েন্টে নাব্যতা সংকট দেখা দিয়েছে। তার মধ্যে বরিশাল নৌবন্দর এলাকাকে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় এনে ২/১ দিনের মধ্যে খনন কাজ শুরু করা হবে। ইতোমধ্যে পন্টুন সংলগ্ন কীর্তনখোলায় ড্রেজার স্থাপন করা হয়েছে।

তিনি জানান, এবার পন্টুনের আশপাশে সোয়া থেকে দেড় লাখ মিটার মাটি খনন করা হবে। স্থান সংকটের কারণে খনন করা মাটি ফেলা হবে কীর্তনখোলার খরস্রোতা পয়েন্টে। যাতে পলি স্রোতের সঙ্গে ভেসে যায়। এরপর খনন করা হবে হিজলা ও চাঁদপুরের মধ্যেবর্তী মেঘনার মিয়ারচর সংলগ্ন পয়েন্টে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের।

নাব্যতা সংকটে বরিশালে লঞ্চ চলাচল ব্যাহত

আপডেট টাইম : ০৩:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬