পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

ইসরাইলি দাবানল ছড়িয়ে পড়েছে পশ্চিম তীরের কাছে

ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ দাবানল অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতির কাছে ছড়িয়ে পড়েছে। ফলে সেখানকার লোকজন পালাতে শুরু করেছে।

ইসরাইলি পুলিশের এক নারী মুখপাত্র জানান, রামাল্লাহ শহরের কাছে হালামিশ বসতি থেকে আজ (শনিবার) প্রায় ১,০০০ ইহুদি বসতি স্থাপনকারী চলে যেতে বাধ্য হয়েছে। এছাড়া, আগুনে ৪৫টি বাড়ি ধ্বংস অথবা বড় রকমের ক্ষতির শিকার হয়েছে বলে জানা গেছে। অধিকৃত পশ্চিম তীরের আরো অন্তত তিনটি এলাকার অবৈধ বসতির দিকে আগুন ছড়িয়ে পড়ছে। তবে এখনো এসব এলাকা থেকে লোকজন সরিয়ে নেয়া হয়নি।

প্রচণ্ড খরা ও শুষ্ক আবহাওয়ার কারণে চলতি সপ্তাহে অধিকৃত ইসরাইলি ভূখণ্ডে দাবানল ছড়িয়ে পড়ে। তবে ইসরাইলের যুদ্ধবাজ ও উগ্র নেতারা ফিলিস্তিনি এবং আরব মুসলমানদেরকে এ দাবানলের জন্য দায়ী করছে। ইসরাইলের পুলিশ মুখপাত্র জানান, দাবানল ছড়িয়ে দেয়ার সন্দেহে এ পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়েছে। তবে তাদের কারো পরিচয় প্রকাশ করেন নি এ পুলিশ মুখপাত্র।

আগুন নেভানোর জন্য রাশিয়া, তুরস্ক, গ্রিস, ফ্রান্স, স্পেন ও কানাডা থেকে বিমান পাঠানো হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হাইফা শহরের লোকজন ঘরে ফিরতে শুরু করেছে। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করছে। বৃহস্পতিবার এ শহর থেকে হাজার হাজার মানুষ পালিয়ে গিয়েছিল। সূত্র: পার্সটুডে

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

ইসরাইলি দাবানল ছড়িয়ে পড়েছে পশ্চিম তীরের কাছে

আপডেট টাইম : ০৪:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬