পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মুক্তিযোদ্ধা সংসদের কাছে শেখ জামাল পরাজিত

গোপালগঞ্জে জেবি গ্রুপ বিপিএল ফুটবল লীগের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডকে ১-০ গোলে পরাজিত করেছে। শুক্রবার বিকেলে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এ খেলা শুরু হয়।

খেলার প্রথমার্ধের শুরু থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র আক্রমণাত্মক ফুটবল খেলে। মুহুর্মুহু আক্রমণ করে লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের রক্ষণদূর্গ ভেঙে ২৪ মিনিটে গোল আদায় করে নেয় মুক্তিযোদ্ধা সংসদ। মুক্তিযোদ্ধা সংসদের ডিফেন্ডার ১৮ নম্বর জার্সিধারী সৈকত ভৌমিক ডি-বক্সের মধ্য থেকে দুর্দান্ত ফ্রি-কিক করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। এক গোল হজমের পর শেখ জামাল ধানমন্ডি ক্লাব গোল পরিশোধ করতে মরিয়া হয়ে আক্রমণ চালায়। মুক্তিযোদ্ধা সংসদও পাল্টা আক্রমণ করে। প্রথমার্ধে উভয় দলই বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করে।

খেলার দ্বিতীয়ার্ধে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুহুর্মুহু আক্রমণ করতে থাকে। মুক্তিযোদ্ধা সংসদও পাল্টা আক্রমণ চালায়। খেলার ৭৭ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদের নাইজেরিয়ার মিড ফিল্ডার সিমনের ডি-বক্সের বাইরে থেকে করা জোরালো ফ্রি-কিক সামান্যর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। খেলার শেষ মিনিট পর্যন্ত আক্রমণ-পাল্টাআক্রমণ করেন উভয় দলের খেলোযাড়রা। তবে, কোনো দলই গোল করতে পারেননি। মুক্তিযোদ্ধা সংসদ প্রথমার্ধে করা এক গোলে জয়ী হয়ে মাঠ ছাড়েন। ম্যাচটি পরিচালনা করেন মিজানুর রহমান। তার সহকারী হিসেবে ছিলেন নাহিদ ও মুনির। বিপুল সংখ্যক দর্শক এ দুই দলের খেলা উপভোগ করেন। দর্শকে কানায় কানায় ভর্তি ছিল শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মুক্তিযোদ্ধা সংসদের কাছে শেখ জামাল পরাজিত

আপডেট টাইম : ০৫:৩২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬