অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

ছক্কা নিয়ে মজা

ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার বল হাতে ঝড় তোলার পর ব্যাট হাতেও ঝড় তুলেছিলেন। মাহমুদউল্লাহ রিয়াদের বলে মেরেছেন দুটি বিশাল ছক্কা। তবে দুটি ছক্কার বেশি ছয় মারতে মাশরাফিকে না করে দিয়েছিলেন মাহমুদউল্লাহ। সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন খুলনা ও কুমিল্লার অধিনায়ক দুজনই।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহকে জিজ্ঞাসা করা হয় ছক্কা মারার পর কী বলেন মাশরাফি। উত্তরে মাহমুদউল্লাহ বলেন, ‘আসলে সব কৃতিত্ব মাশরাফি ভাইয়ের। তিনি দারুণ খেলেছেন। তিনি অনুশীলনে আমাকে এর চেয়ে অনেক বেশি মারেন। আজকে বলেছিলাম বেশি মেরো না।’
এ সময় হাসতে হাসতে মাশরাফি বলেন, ‘ও যতটুকু বলেছে আমি ততটুকুই মেরেছি। আমাকে বলেছিল আমি যেন দুইটার বেশি ছয় না মারি।’
এরপর আবার মাহমুদউল্লাহ বলেন, ‘আসলে আমি চেষ্টা করেছিলাম ওয়াইড ইয়র্কার করতে। কিন্তু করতে পারেনি। দুটি বলই তার শক্তিশালী জায়গায় করে ফেলেছি। তারপরও উনি ভালো সামর্থ দেখিয়েছেন।’
এদিন মাহমুদউল্লাহর বলে দুটি ছক্কার পর বিনি হাওয়ালের বলেও একটি ছক্কা মেরেছিলেন মাশরাফি। শেষ পর্যন্ত ১১ বলে ২০ রান করার পর হাওয়ালের বলেই আউট হন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

ছক্কা নিয়ে মজা

আপডেট টাইম : ০৫:৩৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬