পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

রোহিঙ্গা নির্যাতনের অবস্থা দেখতে মিয়ানমারে কফি আনান

ডেস্ক: রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নির্বিচার হত্যা ও নির্যাতনের অবস্থা পর্যবেক্ষণে দেশটির রাখাইন প্রদেশে পৌঁছেছেন কফি আনানের নেতৃত্বাধীন একটি দল।

মিয়ানমার সেনার নির্যাতনে ইতিমধ্যে ৮৬ জন নিহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে ১০ হাজারেরও বেশি লোক বাংলাদেশে পালিয়ে গেছে বলে জানা গেছে। খবর রয়টার্সের। তবে বেসরকারি হিসাব মতে, রোহিঙ্গাদের ওপর সেনা নির্যাতনে নিহত ও উদ্বাস্তুর সংখ্যা আরও অনেক বেশি।

জাতিসংঘের সাবেক মহাসচিব দেশটির রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতনের বিষয়ে আগেও নিন্দা জানিয়েছেন। তিনি রাখাইন প্রদেশের রাজধানী সিটোতে একদিন অবস্থান করবেন। এরপর সেনাবাহিনীর অভিযান চালানো এলাকা পরিদর্শনে যাবেন।

এদিকে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় শান্তিতে নোবেল বিজয়ী অং সাং সু চির অবস্থান সরকারকে বিতর্কিত করে ফেলেছে। বিশ্বের বিভিন্ন দেশ তার সরকারের সমালোচনা করছে। এমনকি সু চির শান্তি পুরস্কার কেড়ে নেওয়ারও দাবি তুলেছে অনেকে।

কফি আনানের নেতৃত্বাধীন ওই প্রতিনিধিদলে ছয়জন দেশীয় ও তিনজন বিদেশি সদস্য রয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

রোহিঙ্গা নির্যাতনের অবস্থা দেখতে মিয়ানমারে কফি আনান

আপডেট টাইম : ০৫:৩৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬