অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

৩ কোটি খরচায় ১০৯ রান পেল চিটাগং!

প্রায় ৩ কোটি টাকা দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে ক্রিস গেইলকে দলে ভেড়ায় চিটাগং ভাইকিংস। পাঁচ ম্যাচে খেলে গেইল চিটাগংকে উপহার দিয়েছেন মোট ১০৯ রান। তবে কি গেইলের ১০৯ রানের মূল্য ৩ কোটি? চড়া দামে কিনেও কতটুকু লাভ হল তামিমদের? এমন নানা ঘুরপাক খাচ্ছে ভাইকিংস সমর্থকদের মনে।
৫ ম্যাচে গেইলের ফিগার দাঁড়াল ৪০+১৯+১+৫+৪৪ = ১০৯ রান। নেই কোনো অর্ধশতক। শতক তো বেশ দূরের কথা। যে বিষয়টি দাগ কেটেছে ক্রিকেটপ্রেমীদের মনেও। আফজাল নামের এক ভক্ত বলেন, ‘পাঁচ ম্যাচে একটা অর্ধশতকও করতে পারল না গেইল।’
অথচ বিপিএলের পেছনের আসরগুলোতে চোখ বুলালে বেশ উজ্জ্বল দেখা যায় গেইলকে। বিপিএলে এর আগে বরিশাল বার্নার্স, ঢাকা গ্লাডিয়েটরস ও বরিশাল বুলসের হয়ে খেলে গেছেন।
এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৩টি সেঞ্চুরি তাঁর। ১০ ম্যাচে ৭৭.২৮ গড়ে রান ৫৪১। ২০১২ সালে প্রথম আসরে বরিশাল বার্নার্সের হয়ে তিনি সেঞ্চুরি করেছিলেন দুইটি। ২০১৩ সালে ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে তিনি সেঞ্চুরি করেছিলেন একটি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

৩ কোটি খরচায় ১০৯ রান পেল চিটাগং!

আপডেট টাইম : ০৫:৫০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬