পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের। Logo বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি Logo আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার Logo ঢাকা ১৭ আসনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশকে কাঁধে নিয়ে আগামী ১৩ তারিখ নতুন সূর্য উঠবে – ডা. শফিকুর রহমান Logo এ নির্বাচন বেইমানদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: ডা. শফিকুর রহমান Logo পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ Logo বাউফলে রাতে মাইকিং ও শোডাউন: হাতপাখার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা আর নেই

ডেস্ক: ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা আর নেই। সোমবার রাতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

এর আগে রোববার সন্ধ্যায় তামিলনাড়ুর এই মুখ্যমন্ত্রী হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয়। খবর এনডিটিভি

রোববার জয়ললিতার শারীরিক অবস্থার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চেন্নাইয়ের হাসপাতালের বাইরে তার ভক্তদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুধু জয়ার ভক্তরাই নয়, দলের নেতাকর্মী, আমজনতা সবারই গন্তব্য ছিল অ্যাপোলো হাসপাতাল। পরিস্থিতি সামাল দিতে চেন্নাইয়ের স্কুলগুলো ছুটি ঘোষণা করা হয়।

এদিকে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনকের খবর শুনে তার এক ভক্ত হার্ট অ্যাটাকে মারা গেছেন। এরআগে, গত ৬ অক্টোবর কোয়েম্বাটোরে জয়ললিতার মৃত্যুর গুজব শুনে ৪৭ বছর বয়সী এক জয়া ভক্ত মারা যান।

বেশ কয়েক মাস ধরেই চেন্নাইয়ের এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত সেপ্টেম্বরে শারীরিক অবস্থা কিছুটা ভালো হওয়ায় জনসম্মুখে আসেন তিনি। খুব দ্রুতই তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছিলো। কিন্তু রোববার রাতে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হলেন জয়ললিতা।

সাবেক এই চলচ্চিত্র তারকা তিনবার নির্বাচিত হয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজনীতিতে প্রবেশ করার আগে দক্ষিণী সিনেমার ডাকসাইটে অভিনেত্রী ছিলেন জয়াললিতা, তামিল-তেলেগু-কানাডা ভাষায় বহু হিট ছবি উপহার দিয়েছেন তিনি। বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা আর নেই

আপডেট টাইম : ০৬:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬