পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘কষ্টে হার এড়াল মোহামেডান

প্রিমিয়ার লিগে খুঁড়িয়ে চলা মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার কষ্টে হার এড়িয়েছে। দুই বার পিছিয়ে পড়ার পর আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ২-২ ড্র করেছে ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দলটি।

লিগের প্রথম পর্বে মোহামেডানকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছিল আরামবাগ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ম্যাচের ষোড়শ মিনিটে আব্দুল্লাহর কর্নারে সাজিদুর রহমানের প্লেসিং শট ঠিকানা খুঁজে পেলে এগিয়ে যায় আরামবাগ।

৩৩তম মিনিটে মোহামেডান সমর্থকদের মুখে স্বস্তির হাসি ফেরে। বাঁ দিকে থেকে ইসমাইল বাঙ্গুরার ক্রস তৌহিদুল আলম সবুজের হেড ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি মিতুল হাসান।

সমতায় ফেরা মোহামেডান এগিয়ে যেতে পারত দুই মিনিট পরই। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে প্যাট্রিসের জোরালো ভলি পোস্টে লাগে।

৭৩তম মিনিটে গোছালো প্রতিআক্রমণ থেকে মোহামেডানকে আবারও কোণঠাসা করে ফেলে আরামবাগ। বাঁ দিক থেকে দ্রুত আক্রমণে ঢোকা বদলি ফরোয়ার্ড জাফর ইকবাল আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন।

৮৭তম মিনিটে বাঙ্গুরার ব্যাক হেড থেকে ডি-বক্সের বেশ বাইরে বল পেয়ে যান প্যাট্রিস। ক্যামেরুনের এই মিডফিল্ডারের শট ঠিকানা খুঁজে পেলে আবার সমতায় ফেরে মোহামেডান।

রোববার প্রথম ম্যাচে লিওনার্দো লিমার একমাত্র গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারায় উত্তর বারিধারা।

১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে আরামবাগ। ১৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে মোহামেডান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘কষ্টে হার এড়াল মোহামেডান

আপডেট টাইম : ০৫:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬