পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মোহামেডানকে হারালো শেখ রাসেল ক্রীড়া চক্র

হেসেখেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারালো শেখ রাসেল ক্রীড়া চক্র। গেল ২৯ সেপ্টেম্বর পল এমিলির একমাত্র গোলে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম লেগের খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র।

এবারের জয়টি এলো ২-০ ব্যবধানে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল উপহার দেয় শেখ রাসেল ক্রীড়া চক্র। আক্রমণের ধারাবাহিকতায় ম্যাচের ৫ মিনিটেই গোলের দেখা পায় রয়্যাল ব্লুজ শিবির। ফরোয়ার্ড শাখাওয়াত হোসেন রনির গোলে ১-০ তে লিড নেয় শেখ রাসেল। প্রথমার্ধ শেষের মিনিট পাঁচেক আগে আবার মোহামেডানের রক্ষণভাগ ভাঙতে চেয়েছিলেন রনি। কিন্তু তাকে পেনাল্টি সীমানায় ট্যাকল করে বসেন দলটির রক্ষণভাগের খেলোয়াড় ইয়াসির। ব্যাস, পেনাল্টি পেয়ে যায় শেখ রাসেল। আর সেই পেনাল্টি থেকে দলকে ২-০ তে এগিয়ে দেন মিডফিল্ডার জামাল ভূঁইয়া। দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মোহামেডান।

বিরতি থেকে ফিরে আক্রমণভাগকে আরও ধার দিয়ে শেখ রাসেলের সীমানায় ঝাঁপিয়ে পড়ে মোহামেডান। কিন্তু শেখ রাসেলের শক্ত রক্ষণভাগ ভাঙতে সক্ষম হয়নি তারা। নির্ধারিত সময় শেষে হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয় মোহামেডানকে। আর শেখ রাসেল মাঠ ছাড়ে মৌসুমের ষষ্ঠ জয় নিয়ে। আর এই জয়ে ২৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বর থেকে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে উঠে এসেছে কোচ শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মোহামেডানকে হারালো শেখ রাসেল ক্রীড়া চক্র

আপডেট টাইম : ০৪:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬