পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

দ্বিতীয় দ্রুততম ৫০০০ ফিঞ্চের

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ৫ হাজার রানের মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ।

বিগ ব্যাশে বৃহস্পতিবার রাতে মেলবোর্ন রেনেগেডসের হয়ে সিডনি থান্ডারের বিপক্ষে ৩৭ বলে ৬৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলার পথে ৫০০০ রানের মাইলফলকে পৌঁছান ফিঞ্চ।

২০০৯ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়া ফিঞ্চ ৫০০০ রান পূর্ণ করলেন ১৫৯ ইনিংসে। দ্রুততম ১৩২ ইনিংসে ৫০০০ রানের মাইলফলক ছুঁয়েছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান সুপারস্টার ক্রিস গেইল।

বৃহস্পতিবার রাতে চলতি বছর টি-টোয়েন্টিতে হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন ফিঞ্চ। এর আগে মাত্র একবারই বছরে হাজার রান করতে পেরেছিলেন তিনি, ২০১৪ সালে করেছিলেন ১১৭২ রান।

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশের ছয় মৌসুমের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডেরও খুব কাছে চলে গেছেন ফিঞ্চ। এখন পর্যন্ত ৩৩ ইনিংসে তার রান ১২৭০। ৪২ ইনিংসে ১২৭৫ রান করে রেকর্ডটি ধরে রেখেছেন মাইকেল ক্লিঙ্গার। অর্থাৎ ক্লিঙ্গারকে ছাড়িয়ে যেতে ফিঞ্চের চাই আর ৬ রান।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

দ্বিতীয় দ্রুততম ৫০০০ ফিঞ্চের

আপডেট টাইম : ১২:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬