অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী Logo লালমনিরহাট-৩ আসনে জামায়াতের প্রার্থী আবু তাহেরের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুনের মরদেহ ফেরত Logo পশ্চিমগাঁও মাদ্রাসা-ই ইসলামিয়া জামিউল উলূম এর তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ১ম দিন অনুষ্ঠিত

যেভাবে বোঝাবেন কতটা ভালোবাসেন

ডেস্ক : ভালোবাসা শব্দটি খুব ছোট হলেও এর ব্যপ্তি অনেক। প্রত্যকটি ভালোবাসার মানুষ চায় তার কাছের মানুষটির থেকে উজাড় করা ভালোবাসা আর বিশ্বাস। নিজের যতটুকু সামর্থ্য আছে প্রত্যকটি মানুষ চায় তার সর্বোচ্চ দিয়ে তার ভালোবাসার মানুষকে কাছে রাখতে। তবে আপনি যদি ভালোবাসার মানুষকে আপনার ভালোবাসার কথা না বলেন তবে হয়তো আপনার অনেক অনুভূতিগুলো শব্দহীন হয়ে থাকবে। কিছু ক্ষেত্রে অনেকে মনে মনে ভাবতে থাকে যে কেন ভালোবাসার কথা প্রিয় মানুষটির মুখে শুনছে না। আর এতে আপনিও মনে মনে কষ্ট পান। তাই সঙ্গীকে আপনার কার্যকলাপ দিয়ে বোঝান যে আপনি তাকে কতটা ভালোবাসেন।

ভালোবাসা প্রকাশের ভঙ্গী
ভালোবাসা প্রকাশের ধরন একেকজনের কাছে একেকরকম। কেউ ফুল হাতে প্রিয়ার হাতে হাত রেখে, আবার কেউ রাতের পর রাত জেগে কথা বলে, আবার কেউ খুদে বার্তা দিয়ে। যে যেভাবেই বলুক না কেন ভালোবাসা প্রকাশ হচ্ছে মূল বিষয়। তবে খেয়াল রাখুন যে আপনার সঙ্গী আপনার এই ভালোবাসা প্রকাশের ভঙ্গী বুঝতে পারছে কি না। তার কাছে এই প্রকাশভঙ্গী স্বাভাবিক লাগছে কি না? নাকি তা কেবলই আপনাকে খুশি করার জন্য আপনার হাতে হাত মেলাচ্ছে। আপনার ভালোলাগার সাথেসাথে তার ভালোলাগাগুলোকেও প্রাধান্য দিন। যেকোনো সারপ্রাইজ দেয়ার ক্ষেত্রে তাকে মাথায় রেখে প্ল্যান করুন।

মনযোগ দিয়ে কথা শোনা
প্রায় সময়েই ভালোবাসার মানুষের কাছে অপর পক্ষের মানুষটির একটিই আবদার থাকে। তা হচ্ছে সে যেন তার কথা মনোযোগ দিয়ে শুনে। ভালোবাসার মানুষটির সাথে থাকলেও দেখা যায় অনেক কাজে ব্যস্ত থাকা হয়। কখনো তা ফোনে আবার কখনো তা মেইলে। কাছের মানুষটির কথা ইচ্ছে থাকলেও মনোযোগ দিয়ে শোনা হয় না। আর যাতে সৃষ্টি হয় দূরত্ব। তাই যতটুকু সময় সম্ভব হয়, তার কথা শুনুন মনযোগ দিয়ে।

পরস্পরকে সময় দিন
সময় দেওয়া একটি সম্পর্কে অনেক বড় কিছু। আপনি আপনার প্রিয় মানুষটিকে কতটুকু ভালোবাসেন তা সময়ের ওপর অনেকাংশে নির্ভর করে। সম্পর্কে মাঝে একে অন্যকে কিছুটা সময় দেওয়া প্রয়োজন। এতে পরস্পরের প্রতি ভালোবাসা যেমন বোঝা যায় তেমনি তা বাড়ে কয়েকগুণ। কাছাকাছি থাকা হলে অনেক সময় একে অন্যর গুরুত্ব বোঝা যায় না। যা বোঝা যায় কেবল দূরে থাকলে। তাই সম্পর্কে মাঝে মধ্যে ইচ্ছে করেই একটু দূরত্ব বাড়ান। তবে তা সময় এবং অবস্থান বুঝে। আর তারপর আবার কাছাকাছি এসে বোঝান যে আপনি তাকে কতটা ভালোবাসেন!

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু

যেভাবে বোঝাবেন কতটা ভালোবাসেন

আপডেট টাইম : ০৩:৪৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬