অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় গরু আটক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ধলডাংগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১১টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার ভোরে ধলডাংগা বিওপির সদস্যরা এ অভিযান চালান।

ধলডাংগা বিওপির হাবিলদার মো. আবদুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ভোররাতে সীমান্তে অবস্থান নেন। এ সময় সীমান্তের মেইন পিলার ৯৯৭-এর ৪-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছোট গোপালপুর এলাকা থেকে ১১টি ভারতীয় বাছুর জব্দ করা হয়। এর মূল্য ধরা হয়েছে পৌনে তিন লাখ টাকা।

অপরদিকে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপির হাবিলদার মো. আউয়াল হোসেন জানান, তাঁর নেতৃত্বে বিজিবি সদস্যরা আজ ভোররাতে মেইন পিলার ৯৪৭-এর ৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের উত্তর অনন্তপুর নামক এলাকা থেকে ১২০ বোতল ফেনসিডিল এবং আড়াই কেজি গাঁজা জব্দ করেছেন। এসব মাদকের দাম আনুমানিক ৫৬ হাজার৭৭০ টাকা।

৪৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন বলেন, বাছুরগুলো শুল্ক কর্মকর্তাদের উপস্থিতিতে নিলামের ব্যবস্থা করা হবে এবং মাদকগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় গরু আটক

আপডেট টাইম : ০২:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬