অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

মুসলিম নারীকে প্রধানমন্ত্রী করলেন না রোমানিয়ার প্রেসিডেন্ট

নির্বাচনে বিজয়ী দল থেকে প্রধানমন্ত্রী হিসেবে মুসলিম ওই নারীর নাম প্রস্তাব করা হয়। অপেক্ষা ছিল কেবল প্রেসিডেন্টের অনুমোদন। তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এমনটাই ছিল অনেকের ধারণা।

প্রেসিডেন্ট অনুমোদন দিলে রোমানিয়া এবং ইউরোপের প্রথম নারী ও মুসলিম প্রধানমন্ত্রী হতে পারতেন সেভিল শাইদেহ।

শেষ পর্যন্ত নির্বাচনে বিজয়ী দল সোশ্যাল ডেমোক্র্যাটসের মনোনয়ন খারিজ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। রেকর্ড গড়ে প্রধানমন্ত্রী হওয়া হলো না এই তাতার মুসলিম নারীর।

রোমানিয়ার ১১ ডিসেম্বরের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয় বাম-ঘেঁষা দল পিএসডি। দলের নেতা রিভিউ ড্রাগনিয়া প্রধানমন্ত্রী পদে দলের মুসলিম একজন নারী রাজনীতিককে মনোনীত করে বিস্ময় সৃষ্টি করেছিলেন।

সারা বিশ্বেই আলোচিত হতে থাকে একজন মুসলিম নারী ইউরোপের একটি দেশে প্রধানমন্ত্রী হতে চলেছেন। তবে শাইদেহ’র মনোনয়ন নিয়ে যত না বিস্ময় তৈরি হয়েছিল, তার মনোনয়ন খারিজ করে তার চেয়েও বেশী বিস্ময় তৈরি করলেন রোমনিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইউহানিস।

শাইদহের মনোনয়ন খারিজের ব্যাখ্যা না দিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘আমি প্রস্তাবের পক্ষে-বিপক্ষের সব যুক্তি-তর্ক বিশ্লেষণ করে দেখেছি এবং আমি এই প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

নির্বাচনী জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পিএসডি নেতা ড্রাগনিয়া আইনিভাবে প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাই শাইদেহকে প্রধানমন্ত্রী বানিয়ে তিনি কলকাঠি নাড়ার পরিকল্পনা করেছিলেন অভিযোগ উঠেছিল।

সেভিল শাইদেহ রোমানিয়ার সংখ্যালঘু তাতার মুসলিম সম্প্রদায়ের। দেশটির প্রায় ৬৫ হাজার মুসলিমের প্রতিনিধিত্বকারী এই নারী বিয়ে করেছেন একজন সিরীয় ব্যবসায়ীকে। পিএসডি’র নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীও ছিলেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

মুসলিম নারীকে প্রধানমন্ত্রী করলেন না রোমানিয়ার প্রেসিডেন্ট

আপডেট টাইম : ০৫:০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬