অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সংবাদকর্মীদের চাকরির নিরাপত্তায় আইন হচ্ছে

বাংলার খবর২৪.কম, 20130227-inu-311x186তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, সংবাদকর্মীদের চাকরির নিরাপত্তায় আইন করার উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে পত্রিকার ডিক্লারেশন বাতিলে জেলা প্রশাসকদের (ডিসি) ক্ষমতা দেওয়া সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

বেশ কিছু সংবাদপত্র চাকরি থেকে সংবাদকর্মীদের ইচ্ছেমতো অব্যাহতি দেয়। এমনকি ঈদের সময়েও। এ বিষয়টি নিয়ে কোনো আইন করা হবে কি-না জানতে চাইলে তিনি জানান, সংবাদকর্মীদের চাকরির নিরাপত্তায় আইন করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংবাদপত্রকর্মী (চাকরির শর্তাবলী) আইনের খসড়াও প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরও জানান, আইনটি করা হচ্ছে চাকরির শর্তাবলী নিয়ে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তায়। গণমাধ্যমের জন্য অন্য আইনগুলোও আগামী ডিসেম্বরের মধ্যে হালনাগাদ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সংবাদকর্মীদের চাকরির নিরাপত্তায় আইন হচ্ছে

আপডেট টাইম : ০৪:২১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০১৪