অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

রেডিওতে রায় শুনে প্রার্থনা করলেন সাঈদী

বাংলার খবর২৪.কম saeeee_51739_51855: গাজীপুরের হাইসিকিউরিটি কাশিমপুর পার্ট-১ কারাগারে এফএম রেডিওতে নিজের মামলার রায় শুনেছেন জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। এ সময় তার পাশে তার দুই সেবক ছিলেন। রায় শোনার আগে এবং পরে তিনি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কাশিমপুর কারাগারের এক ডেপুটি জেলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘কারাগারে হাজতি এবং কয়েদিদের এফএম রেডিও শোনার সুযোগ আছে। এছাড়াও বিটিভিও দেখতে পারেন তারা। সাঈদী সাহেব সকাল থেকেই এফএম রেডিওতে কান পেতে ছিলেন। সকালে রায় ঘোষণার পরপরই তিনি তা শুনতে পেরেছেন। এসময় তার পাশে দুই সেবক ছিলেন। যারা তাকে দেখাশোনা করেন।’

ডেপুটি জেলারকে সাঈদীর এক সেবক তথ্যটি জানিয়েছেন বলেও তিনি জানান।

এ বিষয়ে কাশিমপুর কারাগার-১ এর জেলার আমজাদ হোসেন ডন বলেন, ‘আমরা যেহেতু এখনো রায়ের কপি পাইনি। তাই তাকে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি। তবে তিনি রেডিও এবং টেলিভিশনে রায় শুনেছেন।’

এ রায়ের ফলে কনডেম সেল থেকে সাধারণ কয়েদি সেলে চলে আসবেন সাঈদী। রায়ের কপি হাতে পেলেই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলার।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় বুধবার সকালে ঘোষণা হয়। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এতে তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

রেডিওতে রায় শুনে প্রার্থনা করলেন সাঈদী

আপডেট টাইম : ০৯:৫৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪