অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

প্রথমবার সাফের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ উজ্জ্বলতা ছড়াচ্ছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে দারুণ খেলা দলটি সেমিফাইনালে উঠেও সে ধারাবাহিকতা বজায় রেখেছে। শেষ চারের এই ম্যাচে মালদ্বীপকে এক রকম বিধ্বস্ত করে ফাইনালে উঠে গেছে সাবিনা-স্বপ্নারা।

ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকা বাংলাদেশে দ্বিতীয়ার্ধে ছিল আরো উজ্জ্বল। তাই ম্যাচে বাংলাদেশ জিতেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে।
এই ম্যাচে জিতে প্রথমবারের মতো আসরের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। অবশ্য এর আগে শেষ চার থেকেই বিদায় নিয়েছে তারা।
ম্যাচে বাংলাদেশ প্রথমে এগিয়ে যায় ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার করা গোলে। ২৩ মিনিটে তিনিই ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে স্বপ্না তাঁর হ্যাটট্রিক পূর্ণ করেন। এ ছাড়া দুটি গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। আর অন্য গোলটি আসে নারগিস খাতুনের পা থেকে।
এর আগে আসরের ফাইনালে পৌঁছেছে ভারত। প্রথম সেমিফাইনালে স্বাগতিক ভারত ৩-১ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে ওঠে।

ফরোয়ার্ড কমলা দেবী ৪৪ মিনিটে দলকে এগিয়ে দেন। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইন্দু রানি। ৮৩ মিনিটে সাস্মিতা মালিক নেপালের কফিনে শেষ পেরেকটি ঠুকেন। এর আগে ৭৪ মিনিটে সাবিত্রা ভান্ডারি নেপালের পক্ষে একমাত্র গোলটি করেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

প্রথমবার সাফের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

আপডেট টাইম : ০৫:০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০১৭