অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.১ ডিগ্রি

রাজশাহী:রাজশাহীসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে এ শৈত্যপ্রবাহ শুরু হয়। শনিবার সকালে তাপমাত্রা হ্রাস পেয়ে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল থেকে রাজশাহীসহ উত্তরবঙ্গে কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সূর্যের আলো ফুটে উঠলেও তাতে তাপ নেই।

রাজশাহীতে শুক্রবার দিবাগত রাতের গড় তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রীর মধ্যে ঘুরপাক খেয়েছে। শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে উত্তরের হিমেল হাওয়ায় রাজশাহীসহ উত্তরাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, পাবনা ছাড়াও দক্ষিণের কয়েকটি জেলায় এই শৈত্যপ্রবাহ বিস্তৃত রয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্র আরো জানায়, দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কম। রাতের তাপমাত্রা আরো কমতে পারে। ফলে রাতে শীত ও ঠাণ্ডা আরো বেশি অনুভূত হবে।

এদিকে শৈত্যপ্রবাহ দুই থেকে তিনদিন পর্যন্ত অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

হিমালয় থেকে উৎসারিত একটি ঝঞা শুক্রবার রাতের মধ্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উপর দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবেশের আশংকা রয়েছে। এর ফলে মৃদু শৈত্যপ্রবাহটি তীব্র আকারও নিতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.১ ডিগ্রি

আপডেট টাইম : ০১:১৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭