অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জেদি সন্তানকে সামলাতে আপনার করণীয়

ডেস্ক : আপনার সন্তান কি খুব জেদি? তাকে সামলাতে গিয়ে কি আপনার মেজাজও খিটখিটে হয়ে পড়ছে? তবে ধৈর্য্য হারাবেন না। বুদ্ধি দিয়ে তাকে সামাল দিন।
মনে রাখবেন আপনি যত ঠাণ্ডা মাথায় পরিণতভাবে ওর সমস্যার সমাধান করবেন, ভবিষ্যতে কিন্তু ও সেভাবেই নিজের সমস্যার সমাধান করতে শিখবে।
জেনে নিন কিভাবে সামাল দেবেন পরিস্থিতি—
সন্তান যখন রেগে যায়, ঝামেলা করে তখন নিজের রাগ নিয়ন্ত্রণ করা কঠিন। কিন্তু উল্টো বকাবকি করলে হিতে বিপরীত ফল হবে। এতে আপনার সন্তান আরও জেদি হয়ে উঠবে। তাই কখনও উল্টো রাগ দেখাবেন না।
যখন আমরা রেগে থাকি তখন কোনও কিছুই মাথায় ঢোকে না, বুঝতে চাই না। আপনার সন্তানের ক্ষেত্রেও কিন্তু তাই। তাই রাগ কমে গেলে যুক্তি দিয়ে বোঝান। এতে সন্তান মনে করবে আপনি ওর সমস্যা গুরুত্ব দিয়ে ভাবছেন।
অনেক সময় সন্তানরা নিজেদের একা ভাবে, ওদের খারাপ লাগা, দুঃখ, ভয় বাবা-মায়ের সঙ্গে শেয়ার করতে পারে না। যার বহিঃপ্রকাশ হয় রাগের মাধ্যমে। বোঝান যে ও একা নয়। আপনারা একই টিম। কোনও কিছুই ওকে একা সামলাতে হবে না। আপনারা ওর সঙ্গে রয়েছেন।
সব সময় সন্তানকে বকে বা ঘুষ দিয়ে রাগ কমানোর চেষ্টা না করে কেন বার বার এ রকম করছে, তার আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করুণ।
যদি দেখেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছেন তাহলে দেরি না করে পেশাদার মনোবিদের কাছে নিয়ে যান সন্তানকে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জেদি সন্তানকে সামলাতে আপনার করণীয়

আপডেট টাইম : ০৫:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭