অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

পুলিশের সঙ্গে আ.লীগ সমর্থকদের সংঘর্ষ; ছোঁড়া ককটেলে পুলিশসহ আহত ৭

ডেস্ক: রাজশাহীর বাঘায় পুলিশের সঙ্গে বিকেলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় আ’লীগ কর্মীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে সাতজন আহত হয়েছেন।
আহতরা হলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সুপার আজাহার আলী, ঝাড়ুদার জরিনা, পুলিশের এএসআই জানে আলম, পুলিশ কনেস্টবল মজিবর রহমান, রয়েল হোসেন এবং যুবলীগ নেতা কবির হোসেন ও আবদুল আজিজ। এর মধ্যে এএসআই জানে আলম, দুই পুলিশ কনেস্টবল ও জরিনা বাঘা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে আবদুল আজিজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সদস্যদের সঙ্গে দলিল লেখার টাকা নিয়ে মারধরকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুসের সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এনিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কুদ্দুসের সমর্থিত লোকজন ককটেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ ৭ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

পুলিশের সঙ্গে আ.লীগ সমর্থকদের সংঘর্ষ; ছোঁড়া ককটেলে পুলিশসহ আহত ৭

আপডেট টাইম : ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭