অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

শ্রীমঙ্গলে ডায়মন্ড আলুর বাম্পার ফলন ॥ কৃষকরা লাভবান

মৌলভীবাজার সংবাদদাতা : বিএডিসি মৌলভীবাজারের শ্রীমঙ্গল জোনের আওতায় শ্রীমঙ্গল ও হবিগঞ্জের ৪ উপজেলায় ডায়মন্ড আলুর বাম্পার ফলন হয়েছে। উপজেলাগুলো হচ্ছে- মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং হবিগঞ্জের মাধবপুর, বাহুবল ও চুনারুঘাট। শ্রীমঙ্গলের ভীমসি, মাধবপুরের হরিনখোলা ও উত্তর বেজুরা, চুনারুঘাটের লাদিয়া ও চন্দনা এবং বাহুবলের পূর্ব জয়পুর গ্রামে এই আলু চাষ করা হয়।

চলতি মৌসুমে বিএডিসি শ্রীমঙ্গল জোনের আলুবীজ হিমাগার ও উপ- পরিচালকের দপ্তর থেকে চাষীদের প্রশিক্ষণ, উন্নতমানের বীজ সরবরাহ ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট প্রদান করে ৪ উপজেলার ৩৩ জন কৃষকের মাধ্যমে ৭০ একর জমিতে ডায়মন্ড জাতের আলু চাষ করা হয় এবং এতে সফলও হয় শ্রীমঙ্গল আলুবীজ হিমাগার কর্তৃপক্ষ।

বিএডিসি আলুবীজ হিমাগার শ্রীমঙ্গল জোনের উপ-পরিচালক মো. খলিলুর রহমান জানান, এবার ৪ উপজেলায় ডায়মন্ড আলুর বাম্পার ফলন হয়েছে। প্রতি একরে ৯ থেকে ১০ টন আলু উৎপাদনের আশা করছেন আলুবীজ হিমাগার শ্রীমঙ্গল জোন কর্তৃপক্ষ। শ্রীমঙ্গল আলুবীজ হিমাগার ও শ্রীমঙ্গল জোনের উপ-পরিচালক আরো জানান, আগের মতো হল্যান্ড থেকে আলু আমদানী না করে বিএডিসি টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত আলুবীজ ভাইরাসমুক্ত রোগবালাইহীন ভিত্তিবীজ কৃষকদের সরবরাহ করে আসছে। যার ফলে দেশে এখন আলুর ভাল ফলন হচ্ছে। এছাড়া কয়েকজন কৃষক জানান, এবার আলুর বাম্পার ফলন হয়েছে এবং অর্থনৈতিক ভাবে লাভবান হবে।

ফলে বাংলাদেশ এখন আলু উৎপাদনের দিক থেকে বিশ্বে ৮ম স্থান দখল করে নিয়েছে। বিএডিসি উৎপাদিত আলু কৃষকদের কাছ থেকে সরকার কর্তৃক নির্ধারিত মুল্যে ক্রয় করে আলুবীজ হিমাগারে সংরক্ষন করবে। স্থানীয় আলুবীজ কর্তৃপক্ষ জানায়, এবার ডায়মন্ড জাতের আলুর বাম্পার ফলন হওয়ায় এলাকার অন্যান্য কৃষকরাও এই আলু চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ফলে আগামীতে আলুচাষ আরো বাড়বে বলে কর্তৃপক্ষ আশা করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

শ্রীমঙ্গলে ডায়মন্ড আলুর বাম্পার ফলন ॥ কৃষকরা লাভবান

আপডেট টাইম : ০৫:০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭