পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মোরেলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে দু’টি ক্লিনিক ও একটি বেকারীতে অভিযান চালিয়ে ১লক্ষ ১০হাজার টাকা জরিমানা ও একজন ডিগ্রীবিহীন কথিত চিকিৎসককে ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে বাগেরহাট জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজিম উদ্দিন মোরেলগঞ্জ সদর পৌর বাজারে অভিযান চালিয়ে রহিমা মেমোরিয়াল হাসপাতালকে ৪০হাজার টাকা ও রাইসা ক্লিনিককে ৫০হাজার টাকা জরিমানা করেন।

স্বাস্থ্য সেবার নামে প্রতারণা, দক্ষ নার্স, প্যাথলজিষ্ট ও ডাক্তার না থাকায় এ অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় রহিমা মেমোরিয়াল হাসপাতালে কর্তব্যরত কথিত চিকিৎসক মো. আবুল কালাম(৫০)কে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। কালিকাবাড়ি গ্রামের মানিক গাজীর ছেলে কথিত চিকিৎসক এই আবুল কালামের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দিন জানান। এ ছাড়াও অসাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরীর দায়ে মোরেলগঞ্জ বেকারীকে ২০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। অভিযানের খবর পেয়ে শহরের সকল ওষুধের দোকান, বেকারী ও খাবার হোটেল রেষ্টুরেন্ট বন্ধ হয়ে যায়। এতে কয়েক ঘন্টার জন্য শহরে অনেকটা হরতালের রূপ দেখা যায়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মোরেলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

আপডেট টাইম : ০৫:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭