অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ফুলগাজী উপজেলায় নির্বাচন

বাংলার খবর২৪.কম : feniফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উপ-নির্বাচন হবে রোববার। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩০টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
উপ-নির্বাচনে ৩০টি কেন্দ্রের মধ্যে সবকটিকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ঘোষণা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা নির্বাচন অফিস।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক জানান, ফুলগাজী উপজেলা নির্বাচনে ৩০টি কেন্দ্রে ১৯৪টি বুথে ৭৬ হাজার ৭৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

এ নির্বাচনে সকল কেন্দ্রই অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। প্রতি দুই কেন্দ্রে একজন করে মোট ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আনসার সদস্যের পাশাপশি র‌্যাবের একটি বিশেষ দল ও এক প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল আলিম ‘দোয়াত কলম’, বিএনপি সমর্থিত প্রার্থী মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার ‘আনারস’ ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সেলিম ‘কাপ-পিরিচ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীদের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার বর্তমানে কারাগারে আছেন। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার অভিযোগপত্রের প্রধান আসামি।

গত ২০ মে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক একরাম খুন হন। এর ফলে এ উপজেলায় চেয়ারম্যান পদটি শূন্য হয়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ফুলগাজী উপজেলায় নির্বাচন

আপডেট টাইম : ০৩:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০১৪