অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

গোপনে তৃতীয় বিয়ে সেরে ফেললেন ইমরান খান!

ডেস্ক: তৃতীয়বার বিয়ে করলেন ইমরান খান। এই খবরে জল্পনা ছড়িয়েছে গোটা পাকিস্তানে। ‘দ্য নিউজ’ নামে পাকিস্তানি দৈনিকের দাবি, নতুন বছরের প্রথম দিনেই লাহোরে গোপনে নিকাহ সেরেছেন ৬৫ বছরের পাক ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক। উল্লেখ্য, গোপনেই রেহমা খানকে বিয়ে করেছিলেন ইমরান।

ওই দৈনিকের প্রতিবেদনের দাবি, ১ জানুয়ারি লাহোরে এক নারীকে বিয়ে করছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। পরেরদিন ইসলামাবাদে সন্ত্রাস দমন আদালতে হাজিরা দেন তিনি।

ইমরানের স্ত্রীর নাম জানা যায়নি। তবে লাহোরের গুলবার্গে থাকেন তিনি। কয়েকমাস আগেই সরকারি আধিকারিক স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তার। ধর্মীয় পাঠ নিতে গিয়ে ওই নারীর সাথে আলাপ ইমরানের। সেখান থেকেই দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ইমরান খানের শাদি করিয়েছেন তার দলেরই নেতা মুফতি সৈয়দ। এনিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালে রেহাম খানের সাথে ইমরানের নিকাহপাঠ করিয়েছিলেন এই মুফতিই।

ইমরানের তৃতীয় বিয়ের খবর অস্বীকার করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। ২০০৪ সালে ২২ জুন জেমিমা খানের সাথে ইমরানের ৯ বছরের বৈবাহিক সম্পর্ক ভাঙে। ২০১৫ সালের ৮ জানুয়ারি রেহাম খানের সাথে ইমরানের বিয়ের খবর প্রকাশ্যে আসে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

গোপনে তৃতীয় বিয়ে সেরে ফেললেন ইমরান খান!

আপডেট টাইম : ০২:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮