পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

উত্তরাঞ্চল কাঁপছে, রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮

রাজশাহী: রাজশাহীসহ গোটা উত্তরাঞ্চলের উপর দিয়ে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। শনিবার ভোর ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, শুক্রবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার রাজশাহীতে তাপমাত্রা ছিল ৮ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস।

তিনি বলেন, রাজশাহীতে সপ্তাহ জুড়েই তাপমাত্রা কমছে। গত ১ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পরদিন সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকে সূর্য থাকলে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা রয়েছে। এতে কাঁপছে উত্তরের জনপদ। বিশেষ করে ভাসমান ও ছিন্নমূল মানুষগুলোর পড়েছেন চরম দুর্ভোগে। তীব্র শীত থেকে রক্ষা পেতে সকালে পথের ধারে খড়-কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে ছিন্নমূল মানুষদের।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

উত্তরাঞ্চল কাঁপছে, রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮

আপডেট টাইম : ০২:৩৬:১১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮