অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

আ ’লীগ নেতা হত্যায় ৯ জনের ফাঁসির আদেশ

ডেস্ক: নড়াইলে আওয়ামী লীগ নেতা প্রভাষ রায় ওরফে হানু হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এ রায় দেন। এসময় আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। আদালতে রায় ঘোষণার সময় ৯ আসামিই উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নড়াইল জেলা সদরের মীরাপাড়ার মৃত মজিদ মিয়ার দুই ছেলে ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাহিদুর রহমান মিয়া ওরফে শহিদ (৫২) ও মো. ইলিয়াছ মিয়া (৫৬), সাহিদুর রহমান মিনার ছেলে মো. আশিকুর মিনা ওরফে আশিক (২২), মোশারফ মিনার ছেলে মো. রাসেল মিনা (৩০), মৃত হাতেম মোল্লার ছেলে বাশার মোল্লা (৩০), মোশারফ মোল্লার ছেলে রবিউল মোল্লা (২৫), আটেরহাট এলাকার মৃত হারান মোল্লার ছেলে এনায়েত মোল্লা (৫৩), পইলডাঙ্গা এলাকার মুসা মিয়ার ছেলে মামুন মিনা (২৮) ও মতিয়ার মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা (২৪)।

আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম জানান, জেলার ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতা প্রভাষ রায় ও মো. সাহিদুর রহমান মিয়ার মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে মামলাও করা হয়।

এ মামলার জেরে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি বিকালে আসামিরা একত্রিত হয়ে প্রভাষ রায়ের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে প্রভাষ রায় গুরুতর আহত হয়। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন সেইদিন রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রভাষ রায়ের স্ত্রী টুটুল রানী রায় বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ আরো ৫-৭জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

আ ’লীগ নেতা হত্যায় ৯ জনের ফাঁসির আদেশ

আপডেট টাইম : ০৪:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮