পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চুয়াডাঙ্গায় পুলিশের লাঠিচার্জে পাঁচ বিএনপি কর্মী আহত

বাংলার খবর২৪.কমindex_52449, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের লাঠিচার্জে বিএনপির পাঁচ কর্মী আহত হয়েছে। এ সময় আটক করা হয়েছে তিনজনকে।

হরতালের সমর্থনে সোমবার দুপুর ১২টার দিকে শহরের শহীদ হাসান চত্বর এলাকায় একটি ঝটিকা মিছিলের চেষ্টা করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ মিছিলে বাধা দিলে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

এতে বিএনপির পাঁচ কর্মী আহত হয়। মিছিল থেকে পুলিশ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুজ্জামান পিন্টু, যুবদল কর্মী সাইদ হোসেন ও ছাত্রদল নেতা তৌহিদুজ্জামান তৌহিদকে আটক করে।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. কামরুজ্জামান জানান, হরতাল চলাকালে আটককৃতরা শহরে নাশকতা ও গাড়ি ভাঙচুরের চেষ্টা করছিল এ সময় তাদের আটক করা হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চুয়াডাঙ্গায় পুলিশের লাঠিচার্জে পাঁচ বিএনপি কর্মী আহত

আপডেট টাইম : ১০:৪৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০১৪